০৮:২৩ পি.এম
জেলার মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
গতকাল রোববার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাবের একটি সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পায় যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। এরপর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এবং স্থানীয়দের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর সেগুলোর জন্য একটি জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামতগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনও থানায় জমা দেওয়া হয়নি। জমা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, ভোলাবাসীর সমর্থন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন