ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২


নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২
 
 নওগাঁর নিয়ামতপুর উপজেলা শাংগৈল - শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। 
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থানেই দুইজন নিহত হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন,  সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী রপ্তানি ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী রপ্তানি ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

দেশের অর্থনীতি বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিদেশে জনশক্তি রপ্তানি ৩৫ শতাংশ কমে যাওয়ার দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, ‘আমার বাড়ি আমার খামার’ (সাবেক ‘একটি বাড়ি একটি খামার’) প্রকল্পে দুর্নীতির বিচার কোন পর্যায়ে রয়েছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ দেশের অর্থনৈতিক সূচক ও কর্মসংস্থান পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি রাজস্ব লক্ষ্যমাত্রার অসঙ্গতি তুলে ধরেন এবং বলেন, ‘অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।’

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিনি মন্তব্য করেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ ধরা হয়েছে, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে গিয়ে ঠেকবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ধরা হলেও আইএমএফ প্রজেক্ট করেছে তা স্মরণকালের সর্বনিম্ন ৩.২ শতাংশ এবং পরবর্তী বছরে তা আরো কমে ২.২ শতাংশে নেমে আসবে।

অর্থনীতির নাজুক পরিস্থিতির আরো তথ্য তুলে ধরে তিনি বলেন, বিগত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে এবং বেসরকারি খাতে নতুন কোনো ঋণ ছাড় হচ্ছে না।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। কর্মসংস্থান তো বাড়েনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার উল্টো ৩৫ শতাংশ কমে গেছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে—এমন কী পরিমাণ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে? একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির কারণে যেসকল প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও, খাওয়ার মতো। তিনি চিকিৎসকদের দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র ও সেবার মান সম্পর্কে আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

এ কথা স্বাস্থ্যমন্ত্রী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন।

মন্ত্রী স্বাস্থ্য খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, অনেক সময় আমরা দাবি করি যে স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এজন্য চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

তবে তিনি উল্লেখ করেন যে, অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়েও তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে উঠছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে যাবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। বরাদ্দপত্রগুলো মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, "সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।"

এদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দীন আহমদ সংসদকে অবহিত করেছেন। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।

এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

কুয়েতের বিজ্ঞানীরা কৃত্রিম পলিমার ফাইবার ব্যবহার করে কংক্রিটের গুণগত মান উন্নয়নের একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই ফাইবার, যা পলিপ্রোপিলিন ও পলিইথিলিন দিয়ে তৈরি, কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা বাড়াবে এবং ফাটল প্রতিরোধের সক্ষমতাও উন্নত করবে বলে তারা জানিয়েছেন।

কুয়েত টাইমসের প্রতিবেদন অনুসারে, রোববার (৮ নভেম্বর) কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ (কেআইএসআর) একটি গবেষণা প্রকল্পের সফল সমাপ্তির ঘোষণা দিয়ে এই উদ্ভাবনের তথ্য প্রকাশ করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কেআইএসআরের পেট্রোলিয়াম রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন পেট্রোকেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. সালাহ আল-এনেজি।

ইকুয়েট পেট্রোকেমিক্যাল কোম্পানি প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করেছে এবং কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস (কেএফএএস) অর্থায়নে সহায়তা প্রদান করেছে।

গবেষণায় পলিপ্রোপিলিন ও লিনিয়ার লো-ডেনসিটি পলিইথিলিনের (পিপি/এলএলডিপিই) মিশ্রণ থেকে বিশেষ ধরনের পলিমার ফাইবার তৈরি করা হয়েছে, যা কংক্রিটে ব্যবহারের জন্য উপযোগী।

পরীক্ষার ফলাফল দেখিয়েছে, এসব ফাইবার মিশ্রিত কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা ও দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। ফাটল ধরার পরও ভার বহনের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কংক্রিটের সংকোচনজনিত শক্তির ক্ষেত্রে এর প্রভাব সীমিত ছিল।

কেআইএসআর জানিয়েছে, স্থানীয়ভাবে সহজলভ্য পলিমারকে বিশেষায়িত প্রকৌশল পণ্যে রূপান্তরিত করার মাধ্যমে এর বাড়তি মূল্য সংযোজন করাই প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি নির্মাণ খাত ও জাতীয় শিল্পের বিকাশে সহায়তা করাও এর উদ্দেশ্য।

গবেষণায় উদ্ভাবিত ফাইবার শিল্পকারখানার মেঝে, সড়কের পেভমেন্ট এবং কারখানায় তৈরি প্রিকাস্ট কংক্রিটের বিভিন্ন উপাদানে ব্যবহারের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সমকক্ষ-পর্যালোচিত জার্নাল অব বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে।

কেআইএসআর বলছে, স্থানীয় উপকরণের সর্বোত্তম ব্যবহার, নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন এবং গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ এই প্রকল্প। এর মাধ্যমে কুয়েতের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%