ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মাননীয় জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, রায়হান কবির সোনারগাঁ ভূমি অফিসে পরিদর্শন করেন


মাননীয় জেলা প্রশাসক, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, রায়হান কবির সোনারগাঁ ভূমি অফিসে পরিদর্শন করেন

আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সোনারগাঁও; উপজেলা ভূমি অফিস, সোনারগাঁও; বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস, সোনারগাঁও; পৌর ভূমি অফিস, আমিনপুর,সোনারগাঁও; বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সোনারগাঁওসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য সরকারী দপ্তরসমূহ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

উক্ত পরিদর্শনকালে তিনি সরকারী দপ্তরগুলোর সেবাদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পেতে পারে সেই লক্ষ্যে দপ্তরসমূহকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও, সহকারী কমিশনার (ভূমি) গণ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আগত সেবাপ্রার্থীরা।

আরও পড়ুন: মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে ৩ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বিশ্বম্ভরপুরে বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

‎সুনামগঞ্জ জেলার ‎বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ স্পর্শে মা-বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
‎
‎আজ ৬ জুলাই সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটেছে।
‎
‎নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের প্রফেসর মোঃ সোহাগ মিয়ার পিতা মো নুরুল আমীন(৭০), মা মোছা: ফাতেমা খানম (৬০) ও তার ছোট ভাই মো ফরহাদ মিয়া (৩০)।
‎
‎বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাহফুজুর রহমান।
‎
‎একই গ্রামের মোশাহিদ আলম জানান, নিহতরা আমার আপন ফুফা, ফুফু ও ছোট ভাই। আজ বিকালে হঠাৎ করেই বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের টিনের দোকানের ওপর এসে পড়ে। এ সময় টিনের বেড়ায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে বাঁচাতে প্রথমে তাঁর বাবা, পরে তাঁর মা এগিয়ে আসলে ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
‎
‎বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক এস আই জসিম উদ্দিন বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, বৃষ্টির জন্য এখনো ঘটনাস্থলে যেতে পারিনাই। ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের লামা উপজেলা কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের লামা উপজেলা কমিটি গঠন

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের (বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন) লামা উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে লামামুখ বনাশ্রম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে উপজেলা পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে লেদু মোহন বড়ুয়াকে সভাপতি এবং মানিক বড়ুয়া (এমইউপি)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহসভাপতি শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া, শিক্ষক বোধি রঞ্জন বড়ুয়া, সুমন বড়ুয়া ও শিক্ষক মিলন বড়ুয়া; সহসাধারণ সম্পাদক শিক্ষক রূপন কান্তি বড়ুয়া ও মানিক বড়ুয়া (সচিব); সাংগঠনিক সম্পাদক আপন বড়ুয়া; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম বড়ুয়া; অর্থ সম্পাদক শুভদত্ত বড়ুয়া (শুভ); দপ্তর সম্পাদক সোহেল বড়ুয়া; সমাজকল্যাণ সম্পাদক সাবুল বড়ুয়া; শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক পলাশ সৌরভ বড়ুয়া; সংস্কৃতি বিষয়ক সম্পাদক খোকন বড়ুয়া; আইন বিষয়ক সম্পাদক শীতারঞ্জন বড়ুয়া (এমইউপি); তথ্য ও গবেষণা সম্পাদক বিমানন্দ বড়ুয়া; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রেমানন্দ বড়ুয়া; সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক অনিক বড়ুয়া; ধর্ম বিষয়ক সম্পাদক অন্তর লাল বড়ুয়া; স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া; যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ বড়ুয়া; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বৈশালী বড়ুয়া; আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী বিষয়ক সম্পাদক উজ্জ্বল বড়ুয়া; পরিবেশ বিষয়ক সম্পাদক রনজিৎ বড়ুয়া এবং কৃষি বিষয়ক সম্পাদক স্নেহ কুমার বড়ুয়া (এমইউপি)। এছাড়া বিভিন্ন পদে সহসম্পাদক ও নির্বাহী সদস্যসহ মোট ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া। তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ: আত্মসমর্পণের পর বিজয়নগরের প্রাণেশ মোদককে আদালতে পাঠাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ: আত্মসমর্পণের পর বিজয়নগরের প্রাণেশ মোদককে আদালতে পাঠাল পুলিশ

ফেসবুকে ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দা প্রাণেশ মোদককে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (৫ জুলাই) প্রাণেশ মোদক ঢাকার বনানী থানায় আত্মসমর্পণ করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাণেশ মোদকের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশিত হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
তবে প্রাণেশ মোদক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ওই পোস্ট সম্পর্কে অবগত নন এবং নিজে এমন কোনো পোস্ট করেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাণেশ মোদক বর্তমানে ঢাকার করাইল এলাকায় বসবাস করেন এবং ঝালমুড়ি-চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তি এবং স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের দাবি, পারিবারিক বিরোধের জেরে তার প্রথম সংসারের বড় ছেলে, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার নামে ওই পোস্ট করে থাকতে পারেন। তবে এ দাবির সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছর বয়সী শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


দুই বছর বয়সী শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

রাজধানীর দক্ষিণখানে দুই বছরের একটি মেয়েশিশুকে যৌন নিপিড়ন করার অভিযোগ উঠেছে। অসুস্থ ওই মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে দক্ষিণখানের কাওলা এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির স্বজনরা জানিয়েছেন, কাওলা এলাকার একটি বাসায় একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া থাকেন তার মা। মেয়েটির বাবা তাদের ছেড়ে অন্যত্র চলে গেছেন। সোমবার সকালে, প্রতিদিনের মত, মা মেয়েটিকে একা বাসায় রেখে অন্যের বাসায় কাজ করতে চলে যান। দুপুরে ফিরে এসে তিনি দেখতে পান, তার মেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। তখন তিনি জানতে পারেন, পাশের বাসার ভাড়াটিয়ার ১০ বছরের ছেলে, শিশুটিকে যৌন নিপীড়ন করেছে।

পরবর্তীকালে শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%