ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির


সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধীদলকে সমালোচনা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কারামুক্ত বীরমুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান তার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।

আখতারুজ্জামান মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান, যেখানে তিনি মাসখানেক কারাবাসের পর সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক ছিলেন।

আরও পড়ুন: জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির

কারামুক্ত হওয়ার পর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াত নেতাকর্মীরা মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে আসেন। সেখানে জামায়াতের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরোধীদলীয় নেতা বলেন, "নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে সরকার।" তিনি জনগণের অধিকার রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সরব থাকার হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় উল্টে যাওয়া লোকাল বাসের নিচে চাপা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ডালাস পেট্রোল পাম্পসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামে। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা। দুর্ঘটনায় আহত রাজিয়া সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিক্ষার্থীরা রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় যাত্রী ওঠানোর জন্য ধীরগতিতে চলা চট্টগ্রামমুখী ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ভারী লরি। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের নিচে চাপা পড়ে মাইশাসহ কয়েকজন মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে বাসের নিচ থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা ঘটানো লরিটি ‘কেডিএস লজিস্টিকস’-এর। লরিটির মালিকানা, চালকের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

চার দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ: সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি নিকটস্থ রেলপথের ওপর অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়ক ও রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে চার দফা দাবি উত্থাপন করেছেন।

দাবিগুলো হলো—

১. দুর্ঘটনায় জড়িত লরি ও বাসের চালক ও মালিককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা।

২. বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ফুটওভারব্রিজ ও গতি নিরোধক ব্যবস্থা নিশ্চিত করা।

৩. নিহত মাইশার পরিবার এবং আহত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

৪. মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের জন্য আরও এক দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের জন্য আরও এক দুঃসংবাদ

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার। এর আগে নিউজিল্যান্ড ক্রমাগত দুঃসংবাদে আক্রান্ত হচ্ছে। এবার দলের জন্য নতুন দুঃসংবাদ হলো— প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। অনুশীলনের সময় ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে তিনি মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষায় কনকাশনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার, অকল্যান্ডের ইডেন পার্কে। ক্যাচ ধরার সময় দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খান। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, উভয় খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। মাথার চোটের পরীক্ষাও করা হয় তাদের।

হেনরির অবস্থা এখন পর্যবেক্ষণে রয়েছে। কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও পরীক্ষার পর কনকাশনের বিষয়টি নিশ্চিত করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই খেলোয়াড়ের অবস্থা নজরে রাখা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের খেলার ব্যাপারে যথাসময়ে জানানো হবে।’

হেনরি নিজেও চোট কাটিয়ে ফিরেছেন। ডান উরুর পেশিতে হালকা ছিঁড়ে যাওয়ার কারণে তিনি ভারতের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি।

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের চোটের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্ক চ্যাপম্যান সিরিজ থেকে ছিটকে পড়েছেন। কাঁধের চোটের কারণে রাচিন রবীন্দ্রও বাইরে রয়েছেন।

এই চোটের মিছিল ডিঙিয়েই আগামীকাল নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হবে। ৫ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াইয়ে নামবে উভয় দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে মজুরি আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


মিরপুরে মজুরি আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যের ওপর হামলা

রাজধানীর মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রেক্ষাপটে এক পুলিশ সদস্যের ওপর মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কালশী রোডে এই হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি নিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন ব্যক্তি। অন্যদিকে, কিছু লোক তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

এর আগে, এদিন সকাল থেকে পল্লবীর শিল্প এলাকায় হাজার হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। যখন তারা সড়কে নেমে আসে, পুলিশ বাধা দেয়। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অসংখ্য যাত্রী মিরপুর ১১ মেট্রো স্টেশনের ভেতরে আটকা পড়েন।

পুলিশ পল্লবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে অন্তত পাঁচজনকে আটক করে। আটককৃতরা পুলিশের দাবি অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘যখন মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলারত অবস্থায় ছিল। গ্রেপ্তারকৃতরা কোনো পোশাক শ্রমিক নয়। আমরা তাদের প্রথমে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করেছি। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনকারীদের আমরা প্রধান সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে। চিঠিটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে দণ্ডিত করেছে। পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল করার সুযোগ পান। তবে সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় তারা আর এ সুযোগ নিতে পারছেন না; তাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%