০৭:০৬ পি.এম
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, "রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে, সরকারকে শায়েস্তা করতে এর বাইরে আর কোনো উপায় নেই।"
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা ও পারফরম্যান্স, সেটির ওপর আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এনসিপি রাজপথে থেকেই তা প্রতিহত করবে।’
তিনি চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এ পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার পাওয়া যায় না।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘যদি এ আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং নৈরাজ্য সৃষ্টি করে, তবে এর দায়ও সরকারকে নিতে হবে। সারা দেশে ফ্যাসিবাদের নেতাকর্মীদের বিএনপিই লালন-পালন করছে। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডেমরা-যাত্রাবাড়ীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা, আ.লীগের বিরুদ্ধে প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন