প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে প্রয়াত মেয়ের আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।
উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে ফটিক বিশ্বাসের বাড়ির ভৈরবী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গত ১ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। ২ নভেম্বর অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। এতে পূর্বপুরুষ ও প্রয়াত আহির ভৈরবী বিশ্বাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এলাকাবাসী ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক রণজিৎ বিশ্বাসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
চিকিৎসক রণজিৎ বিশ্বাস জানান, প্রায় ছয় বছর আগে করোনাকালীন সময়ে তাঁর মেয়ের অকালমৃত্যু হয়। মেয়েকে হারিয়ে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। পরে মেয়ের আত্মার শান্তি কামনায় মৃত্যুর প্রথম বছর থেকেই প্রতিবছর এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন তাঁরা। তিনি আরও জানান, তাঁর মেয়ে জাতীয় ফুল প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছিল।
এদিকে চিকিৎসক রণজিৎ বিশ্বাসের সহধর্মিণী এলাকাবাসীর কাছে আশীর্বাদ কামনা করে বলেন, সবার সহযোগিতা ও আশীর্বাদ পেলে তাঁরা যেন প্রতিবছর এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখতে পারেন।
অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ধর্মীয় সংগীত, নামকীর্তন ও ভক্তিমূলক আয়োজনে। পুরো আয়োজন ঘিরে সৃষ্টি হয় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ, যা অনেকের কাছে বৃন্দাবনধামের আবহ তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন