০৮:৫৮ পি.এম
চাঁদপুরের হাজীগঞ্জে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় মো. তরিক (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার, উপজেলার মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর পুত্র।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় তরিকের বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ করে। এতে তরিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার জ্ঞান হারিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মোঃ আবু সাহেব সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার স্বত্বাধিকারী, শুভ এন্টারপ্রাইজ ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন