ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ডিআর কঙ্গোতে ইবোলার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু


ডিআর কঙ্গোতে ইবোলার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া ইবোলা মহামারি মোকাবিলার জন্য প্রথমবারের মতো টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।

শুক্রবার এই তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

ডিআর কঙ্গোতে বর্তমান ইবোলার প্রাদুর্ভাবটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত হয়েছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৪ হাজার ৬০০-এর বেশি হয়েছে।

এই মহামারি মোকাবিলার ক্ষেত্রে একটি বড় বাধা হলো বান্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা না থাকা।

ইবোলার তুলনামূলকভাবে বেশি পরিচিত জাইরে প্রজাতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমোদিত ‘এরভেবো’ টিকা এবার ডিআর কঙ্গোতে ব্যাপকভাবে মানবদেহে পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। এই পরীক্ষার মাধ্যমে বান্দিবুগিও প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে টিকাটি কিছুটা সুরক্ষা প্রদান করতে পারে কি না— তা যাচাই করা হবে।

শুক্রবার ডিআর কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় প্রথম ব্যক্তিকে এরভেবো টিকা দেওয়ার মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়। ইতুরি প্রদেশ বর্তমানে ইবোলা প্রাদুর্ভাবের অন্যতম কেন্দ্র।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: রণধীর জয়সওয়াল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘বিজ্ঞান আমাদের আশা জোগায়। আজ ডিআর কঙ্গোর বুনিয়ায় ‘তুমাইনি’ নামে নতুন ইবোলা টিকার পরীক্ষায় প্রথম অংশগ্রহণকারীদের টিকা দেওয়া হয়েছে। সোয়াহিলি ভাষায় ‘তুমাইনি’ শব্দের অর্থ ‘আশা’।’

তিনি উল্লেখ করেন, ‘এই পরীক্ষার মাধ্যমে বান্দিবুগিও ভাইরাসের জন্য তৈরি সম্ভাব্য টিকাগুলোর মধ্যে কোনোটি কার্যকর কি না— তা বোঝা যাবে।’

এছাড়া, বিদ্যমান এরভেবো টিকাটিও পরীক্ষা করা হবে বলে তিনি জানান।

তেদরোস আরও বলেন, ‘সমাধান খুঁজে বের করা ও মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে ডিআর কঙ্গোর নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী

‘তুমাইনি’ নামের এই পরীক্ষার আওতায় একটি সমন্বিত কাঠামোর মধ্যে একাধিক টিকার নিরাপত্তা, কার্যকারিতা ও শরীরে রোগ প্রতিরোধক্ষমতা তৈরির সক্ষমতা যাচাই করা হবে।

এই পরীক্ষায় ‘রিং ভ্যাকসিনেশন’ পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষদেরকে এই টিকা দেওয়া হবে।

বান্দিবুগিও ভাইরাসের জন্য বিশেষভাবে তৈরি আরও দুটি সম্ভাব্য টিকা পরীক্ষায় যুক্ত করার প্রস্তুতি চলছে। বর্তমানে টিকা দুটি ছোট পরিসরে প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে।

একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘চ্যাডক্স১’ অ্যাডেনো ভাইরাসভিত্তিক টিকা এবং অন্যটি যুক্তরাষ্ট্রভিত্তিক মডার্না প্রতিষ্ঠানের তৈরি এমআরএনএ প্রযুক্তির টিকা।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী কিশোর নিহত

মহামারি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কাজ করা সংস্থা ‘কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস’ (সিইপিআই) উভয় টিকার গবেষণায় অর্থায়ন করেছে।

সংস্থাটি জানিয়েছে, শিগগিরই টিকা দুটি এ পরীক্ষায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সিইপিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্ত জনগোষ্ঠী, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও মহামারি মোকাবিলায় নিয়োজিত অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তুমাইনি ট্রায়াল। এর মাধ্যমে টিকার কার্যকারিতা সম্পর্কে নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহ করা হবে, যা মহামারি নিয়ন্ত্রণ, মানুষের জীবন রক্ষা এবং ভবিষ্যতে বান্দিবুগিও ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলার প্রস্তুতি জোরদারে সহায়তা করতে পারে।

এ পরীক্ষায় গর্ভবতী নারী ও ১২ বছর বা তার বেশি বয়সী শিশু-কিশোরদেরও অন্তর্ভুক্ত করা হবে। ফলে ক্লিনিক্যাল ট্রায়ালে যেসব জনগোষ্ঠীকে প্রায়ই বাদ রাখা হয়, তাদের ক্ষেত্রেও টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: জিল ড্রেকের চিৎকারে গিনেসে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য পরিস্থিতিবিষয়ক পরিচালক চিকওয়ে ইহেকওয়াজু বলেন, ঝুঁকিতে থাকা মানুষকে পরীক্ষাধীন টিকাগুলো সুরক্ষা দিতে পারবে কি না— তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করাই এই পরীক্ষার উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘পরীক্ষাটি সফল হলে বান্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা সম্পর্কে এই প্রথমবারের মতো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। এটি হবে বড় ধরনের অগ্রগতি, যা বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে, ভবিষ্যতের প্রাদুর্ভাবের প্রস্তুতি জোরদার করতে পারে ও মানুষের জীবন বাঁচাতে সহায়তা করতে পারে।’

শরীরের বিভিন্ন তরলের সংস্পর্শে ছড়ানো ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে রক্তক্ষরণজনিত জ্বর হতে পারে। গত ৫০ বছরে আফ্রিকায় এই ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলার কার্যক্রমের দায়িত্বে থাকা স্টিভ আহুকা-মুন্দেকে বলেন, ‘আক্রান্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে ইবোলা মোকাবিলার কার্যক্রমে এই পরীক্ষাকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

আরও পড়ুন: দুই অ্যাথলেটের জোড়া গিনেস বিশ্বরেকর্ড

গত ১৫ মে ডিআর কঙ্গোতে দেশটির ইতিহাসে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়।

এর দুই দিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। এটি সংস্থাটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার স্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ রক্ষায় যমুনায় অভিযান, ১২লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


ইলিশ রক্ষায় যমুনায় অভিযান, ১২লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এ সময় প্রায় ৩ কেজি ইলিশ মাছ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রকিবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন। এ সময় সিনিয়র ক্ষেত্র সহকারী মো: শফিকুল ইসলামসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রকিবুল ইসলাম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া একটি ঘটনায়, জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির ওপর গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, ‘আজ ভোরে রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এজাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।’

জামায়াত নেতা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আইপিএলের অন্যতম সফল দলটি এক বিবৃতিতে পোলার্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন। এর এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। তার সময়ে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০২২ মৌসুমের পর মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পোলার্ড বলেন, ‘একজন খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং নীল-সোনালি জার্সি পরে খেলার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং সমর্থকদের উদ্‌যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’

সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করেছে দলটি। নতুন প্রধান কোচের অধীনে আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ফিরিয়ে আনতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পোলার্ডের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে সে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে প্রধান কোচের নতুন দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। পলি জানে, এমআইয়ের জার্সি পরার অর্থ কী এবং দলের হয়ে খেলতে কী প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী, এই দায়িত্বেও সে একই রকম নিষ্ঠা, বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে জানাই শুভকামনা।’

খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখার পর এবার কোচ হিসেবে দলকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ পোলার্ডের সামনে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের মধ্যে লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

নতুন সরকার গঠিত হলে পশ্চিম তীরে কোনো ‘নাটকীয় পরিবর্তন’ আসবে না বলে মনে করেন সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়তো এরই মধ্যে কঠিন হয়ে পড়েছে। আলজাজিরাকে পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর সরকার ‘তারা কতটা কঠোর, তা প্রমাণের চেষ্টা করছে’ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এসব ব্যক্তি আগামী সরকারে থাকবেন না এমন সম্ভাবনাই বেশি। ফলে এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে বর্তমান সরকারের নীতির আলোচনা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে।

নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলের নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আসবে বলে মনে করেন না পিঙ্কাস। তার মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশের মাধ্যমে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও দেখা যেতে পারে।

তবে ফিলিস্তিনিদের বিষয়ে নতুন সরকার বড় ধরনের নীতিগত পরিবর্তন আনবে এমনটি ভাবা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%