০৮:৫০ পি.এম
চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় বিশ্বকাপে ইরান ফুটবলের দলের বিরুদ্ধে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রশাসন। তবে বর্তমানে পরিস্থিতি পাল্টে গিয়ে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছেছে। এই নতুন বাস্তবতায় উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনাও কিছুটা প্রশমিত হয়েছে। ফলে বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
টকস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান ফুটবল দলের জন্য আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা করতে মার্কিন প্রশাসন প্রস্তুত।
এমন একটি সময় বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ কমানোর ইঙ্গিত দিল মার্কিন প্রশাসন, যখন ইরান ফুটবল ফেডারেশন ফিফারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
এর আগে আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে ইরান যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল, কিন্তু সেই অনুরোধটি প্রত্যাখ্যাত হয়।
এতে ইরানের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, পর্যাপ্ত সময়ে বিশ্বকাপে দলের প্রস্তুতিসূচি জমা দিয়েছে ইরান। কিন্তু আয়োজকদের আরোপিত কঠোর বিধি-নিষেধ তাদের জন্য একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে দ্য টেলিগ্রাফকে অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, পুরো পরিস্থিতিটি অত্যন্ত পরিবর্তনশীল এবং এটি আলোচনা করা যেতে পারে। আমরা অবশ্যই মাঠে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু খেলা নিশ্চিত করতে চাই। আর সেই কারণেই দলের প্রত্যেক কোচ ভিসা পেয়েছেন।
তবে টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা কিছুটা বাড়ানোর পথ তৈরি হতে পারে। কারণ বিশেষ করে নকআউট পর্বের সমীকরণ পরিস্থিতি বদলে দিতে পারে।
আরও পড়ুন: তথ্যের স্বচ্ছতা নিয়ে সংশয় না রাখতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান: অর্থমন্ত্রী
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র হওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে বিমান ধরতে বলা হয় ইরানকে। এ প্রসঙ্গে ইরান অধিনায়ক মেহেদি তারেমি এবং কোচ আমির ঘালেনোই ‘বিপর্যয়’ বলেছেন।
গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ওপর ভিত্তি করে আগামী ৩ জুলাই ডালাসে অথবা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র বনাম ইরান মুখোমুখি হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে।
এই ধরনের হাই-প্রোফাইল ম্যাচের লজিস্টিকস ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জুলিয়ানি বলেন, ‘সব কিছুই পরিবর্তনশীল। তাই এর ওপর নজর রাখুন।’
সূত্র : টকস্পোর্টস
আরও পড়ুন: জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার অভিযোগে তিনজনের বিচার শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন