ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজে নিয়ম ভঙ্গকারী ট্যাংকারে আইআরজিসির হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড


হরমুজে নিয়ম ভঙ্গকারী ট্যাংকারে আইআরজিসির হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মধ্যপ্রাচ্যের কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজে একটি বিশাল এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকারে হামলা করেছে ইরানের ইসলামি রিভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ‘এনভি সানশাইন’ (NV Sunshine) নামের ট্যাংকারটি প্রণালীর দক্ষিণাংশে তাদের নির্ধারিত নিয়ম ভঙ্গ করে একটি ‘অবৈধ রুট’ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামলার পর বিশালাকার ট্যাংকারটির ইঞ্জিনের ঘর (Engine Room) এবং চালনা প্রক্রিয়ায় (Propulsion System) মারাত্মক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী স্পষ্টভাবে উল্লেখ করেছে, “হরমুজ প্রণালী ব্যবস্থাপনার দায়িত্ব আইআরজিসি নৌবাহিনীর ওপর ন্যস্ত। এই অঞ্চলে কোনো আগ্রাসী বাহিনীর উপস্থিতি বা নৌ চলাচলের শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না। শত্রুপক্ষের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা উপকূল থেকে ১৩ সামুদ্রিক মাইল পশ্চিমে একটি জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এর ফলে জাহাজে আগুন ধরে গেলেও পরবর্তীতে তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

তবে ইউকেএমটিও বর্ণিত আক্রান্ত জাহাজটি এবং আইআরজিসির দাবি করা ‘এনভি সানশাইন’ একই ট্যাংকার কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: তাসনিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে নৌ চলাচলে বিঘ্ন নিয়ে এরদোয়ানের হতাশা ও চুক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


হরমুজে নৌ চলাচলে বিঘ্ন নিয়ে এরদোয়ানের হতাশা ও চুক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কা

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে গত কয়েক মাসের প্রচেষ্টা সত্ত্বেও নৌ চলাচলে বিঘ্ন কাটানোর ক্ষেত্রে ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আলজাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইস্তাম্বুলে আন্তর্জাতিক বিচারবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আন্তর্জাতিক চুক্তির কার্যক্রম এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে। একইভাবে, আন্তর্জাতিক আদালতগুলোর দেওয়া সিদ্ধান্তও এখন আর কার্যকর করা হচ্ছে না।’

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘের ব্যবস্থা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, তবে একে ‘বৈধ ও ন্যায়সংগত’ বলা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পিঁড়িতে ছাত্রসেনার নেতা ক্বারি বাহার উদ্দিন, দাওয়াত না পেয়ে বন্ধুদের ক্ষোভ!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


অবশেষে বিয়ের পিঁড়িতে ছাত্রসেনার নেতা ক্বারি বাহার উদ্দিন, দাওয়াত না পেয়ে বন্ধুদের ক্ষোভ!

অবশেষে বিয়ে করলেন ছাত্রসেনার নেতা ক্বারি বাহার উদ্দিন। তবে বিয়ের খবর জানলেও দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার কয়েকজন বন্ধু। বন্ধুরা তার দেওয়া ‘ম্যারিড’ স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের ক্ষোভের কথা জানান।

বন্ধুদের এমন প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হাস্যরসাত্মক আলোচনা। অনেকেরই প্রশ্ন—বন্ধুদের দাওয়াত না দিয়েই কেন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ক্বারি বাহার উদ্দিন?

এ বিষয়ে ক্বারি বাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো বিয়ের কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। তার পীর সাহেব শুধু কালেমা পড়িয়ে বিয়ে সম্পন্ন করিয়ে দিয়েছেন। পরবর্তীতে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, তখন সবাইকে দাওয়াত দেওয়া হবে।

তার এই বক্তব্যে আপাতত আশ্বস্ত হওয়ার সুযোগ পেলেও বন্ধুদের অপেক্ষা এখন পরবর্তী অনুষ্ঠানের দাওয়াতের জন্য। শেষ পর্যন্ত সেই দাওয়াত পেয়ে বন্ধুদের অভিমান ভাঙে কি না, সেটিই দেখার বিষয়!

ক্বারি বাহার উদ্দিনের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে একমাত্র সন্তান তাজমীনের দাফন, শোকে স্তব্ধ মা-বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


যশোরে একমাত্র সন্তান তাজমীনের দাফন, শোকে স্তব্ধ মা-বাবা

কুমিল্লার লালমাইয়ের ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুত তাজমীনের (১৩) মৃতদেহ যশোরে দাফন করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা-বাবা শোকে ভেঙে পড়েছেন। তারা ও স্থানীয় বাসিন্দারা মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাজমিনকে দাফন করা হয়। গভীর রাতে তার মৃতদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেত থেকে তাজমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা শহরে বসবাস করত তাজমিন। স্থানীয় ফরিদা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত সে। এ ঘটনায় সুমন নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় তাজমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ হয়ে আছেন তার মা-বাবা ও স্বজনেরা।

তাজমিনের মা কেয়া খাতুন বলেন, "আমার কলিজার টুকরা মেয়েটা আর নেই।" সর্বশেষ গত বৃহস্পতিবার বিকালে সে তাকে জানায়, বান্ধবীর সঙ্গে আছে। কেয়া খাতুন বলেন, "মাকে বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে বলে। আমি তখন তার বান্ধবীর নাম এবং তার মা-বাবার নাম জানতে চাই। কিন্তু সে কিছু বলেনি।"

মেয়ের মৃত্যুর ঘটনায় বান্ধবীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে কেয়া খাতুন বলেন, "ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদ্ঘাটন হতে পারে।"

তাজমিনের বাবা আবদুল আলীম কুমিল্লা শহরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। একমাত্র সন্তানকে হারিয়ে তিনি প্রায় বাকরুদ্ধ। তিনি বলেন, "৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় আছে বলে জানায়।"

আবদুল আলীম বলেন, "বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে দুইটার দিকে মেয়ে আমাকে মেসেজ ও লাইভ লোকেশন পাঠিয়ে নিয়ে যেতে বলে। তখন আমি ঘুমিয়ে ছিলাম। সকালে মেসেজ দেখে লোকেশনে গিয়ে মেয়ের লাশ উদ্ধারের দৃশ্য দেখতে পাই।" তিনি আরও বলেন, "আমার মেয়ের সঙ্গে কী ঘটেছে, কারা তাকে হত্যা করেছে, পুরো ঘটনা জানতে চাই।"

স্থানীয় বাসিন্দারা জানান, তাজমিনের আর কোনো ভাইবোন ছিল না। সে মেধাবী শিক্ষার্থী ছিল। বিভিন্ন ছুটিতে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসত। তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ৪ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পরও তাজমীন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। সে কুমিল্লা থেকে কক্সবাজারে যায়। বুধবার দুপুরের পর কক্সবাজার থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে বলে পুলিশ জানিয়েছে। সেখান থেকে কীভাবে সে লালমাইয়ের ওই ধানখেতে পৌঁছাল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, "নূরজাহান হোটেল থেকে ঘটনাস্থল পর্যন্ত বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাটির বিষয়েও তদন্ত করা হচ্ছে। অটোরিকশাটিকে কেন্দ্র করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।"

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, "কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের অন্তত চার থেকে পাঁচটি ধানখেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, তাজমীন জীবন বাঁচাতে হত্যাকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল।"

এ ঘটনায় তাজমীনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ৯ অক্টোবর, ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মন্তব্য করেছেন যে, খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আজ শুক্রবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী জানান, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, খেলাধুলা কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এ ধরনের খেলাধুলার আয়োজন একটি মিলন মেলায় পরিণত হয়, যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%