০৮:১০ পি.এম
ময়মনসিংহ, ৯ অক্টোবর, ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মন্তব্য করেছেন যে, খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আজ শুক্রবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের
তথ্য প্রতিমন্ত্রী জানান, খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, খেলাধুলা কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এ ধরনের খেলাধুলার আয়োজন একটি মিলন মেলায় পরিণত হয়, যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন