০৩:৫২ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, একটি দেশের শক্তিশালী ও উন্নত পর্যায়ে উন্নীত করতে শিক্ষকদের অবদান অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন।
ড. মঈন খান উল্লেখ করেন, দেশের উন্নতি ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষাব্যবস্থার প্রতি অবহেলা করা উচিত নয়।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তিনি আরও বলেন, অনেকের ধারণা আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু বাস্তবে, দেশটির শক্তির মূল ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার ফলেই তারা বিশ্বে নেতৃত্বের স্থান অর্জন করেছে।
মন্ত্রী শিক্ষকদের এই দায়িত্বকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
এছাড়া বক্তব্য দেন—জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন