ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান


‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইরানকে আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালিটি খুলে দেওয়ার জন্যও আহ্বান করেছেন।

গত সোমবার, ১০ আগস্ট, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একটি টেলিফোনালাপকালে আলোচনা করেন। ওই ফোনালাপে, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংঘাতের অবসান ঘটাতে ইরানকে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে বলছেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাগচির সঙ্গে ফোনালাপে আমি ইরানকে আঞ্চলিক প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি, যাতে চলমান সংঘাতের অবসান ঘটানো যায়।’

হরমুজ প্রণালির বিষয়ের গুরুত্বপূর্ণ দিকটিও ফোনালাপে উঠে আসে। ভাদেফুল বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই খুলে দিতে হবে এবং সবার জন্য অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায় এবং প্রণালিটির নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। তেহরান আগেই জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু নিশ্চয়তা প্রয়োজন। অন্যদিকে, ওয়াশিংটন প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে। এই পরিস্থিতিতে, জার্মানি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

দেশের তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিলের আওতায় তরুণ উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার এবং ঋণ পরিশোধের পারফরম্যান্সের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা ঋণ এবং ৫০০ কোটি টাকা অনুদানের মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সঙ্গে বৈঠক করে নতুন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী, তবে প্রয়োজনীয় মূলধন নেই, তাদের এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’ তিনি আরো জানান, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। এ কারণে প্রচলিত ব্যাংক ঋণের ১১ থেকে ১৫ শতাংশ কিংবা এনজিও ঋণের তুলনায় উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ অনেক কম হবে। মাসরুর আরেফিন বলেন, ‘শুধু ঋণ দেওয়াই নয়, উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখতে অনুদানের ব্যবস্থাও থাকবে। ঋণের কিস্তি সময়মতো পরিশোধ ও ব্যবসার পারফরম্যান্স বিবেচনায় ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ, কোনো উদ্যোক্তা যদি ১০ লাখ টাকা ঋণ পায়, তবে যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।’ তিনি এনেছে যে, দেশের ৫০০টির বেশি উপজেলায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে সম্ভাব্য উদ্যোক্তা চিহ্নিত ও যাচাই করবে। উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, দক্ষতা ও প্রকৃত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগের আওতায় শুধু নির্দিষ্ট ব্যবসা নয়, উৎপাদন ও বাণিজ্য—দুই ধরনের উদ্যোগ আসতে পারে। এর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অন্তর্ভুক্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরা, ১১ আগস্ট ২০২৬ : জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর সূচনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার শুরু হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, এনডিসি নাফিউল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি’। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী এবং প্রভাষক ওমর ফারুক প্রমুখ।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে এতিম-প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


নাটোরে এতিম-প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ১১ আগস্ট, ২০২৬ : জেলার লালপুর উপজেলায় বিভিন্ন এতিমখানা এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য, অর্থ এবং উপহারসামগ্রীসহ তাদের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

নাটোর থেকে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের বাবা ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আজ দিনব্যাপী এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান। এসময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ‘ফজলুর রহমান পটল স্মৃতি বৃক্ষ’ রোপণ করেন।

প্রতিমন্ত্রী উপজেলার ফুলবাড়ী শিশু সদন ও এতিমখানায় উপজেলার ২৩টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্যাপিটেশন গ্রান্টের মঞ্জুরি বাবদ ৭১ লাখ ৫২ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু এবং সাবেক গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী এবং এতিম শিশুরা এদেশের সূবর্ণ নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। আমরা এদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। তাই বাবা ফজলুর রহমান পটলের পদাঙ্ক অনুসরণ করে আজ আমি তাদের পাশে দাঁড়িয়েছি।

এ উপলক্ষে তিনি উপজেলার অন্যান্য প্রতিবন্ধী বিদ্যালয় এবং এতিমখানাসমূহে শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করেন।

এদিকে, আজ বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফজলুর রহমান পটলের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

এরআগে মরহুম পটলের বাড়ি সংলগ্ন গৌরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তুখোড় বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি নাটোর-১ আসন (লালপুর ও বাগাতিপাড়া) থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১-৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১-২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের হোটেলে ছারপোকার কামড়, ৩ লাখের বেশি টাকা ক্ষতিপূরণ পেলেন ট্রাভেল ইনফ্লুয়েন্সার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


যুক্তরাজ্যের হোটেলে ছারপোকার কামড়, ৩ লাখের বেশি টাকা ক্ষতিপূরণ পেলেন ট্রাভেল ইনফ্লুয়েন্সার

যুক্তরাজ্যের কেমব্রিজের একটি জনপ্রিয় আন্তর্জাতিক বাজেট হোটেলে এক রাত কাটানোর পর মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর ও ট্রাভেল ইনফ্লুয়েন্সার হান্না স্টিভেনসন (৩১)। হোটেলটিতে ছারপোকার উপদ্রবের কারণে তার পুরো শরীর জুড়েই গুরুতর ও রক্তক্ষরণকারী কামড়ের দাগ দেখা দেয়।

গত ২৬ জুলাই তিনি তাছাড়া বন্ধুদের সঙ্গে কেমব্রিজে সময় কাটানোর পর রাতে বাড়ি ফেরার ঝামেলা এড়াতে নিউমার্কেট রোডের ওই ট্রাভেলজ হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে হান্না সব কিছুতে দেখে হতবাক হন, কারণ তার সারা শরীর চুলকাচ্ছিল এবং বালিশের ওপর রক্তের দাগ লক্ষ্য করেন। এমনকি তিনি নিজ চোখে কক্ষের ভেতরে জীবন্ত ছারপোকা দেখতে পান।

ছারপোকার কামড়ের কারণে তাঁর হাত, পা, বুক ও মুখে অসংখ্য চুলকানিযুক্ত এবং রক্তক্ষরণকারী লাল ফোলা দাগ তৈরি হয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও সেই ক্ষতগুলো পুরোপুরি ভালো হয়নি।

হান্না বলেন, এই পরিস্থিতির কারণে তাঁকে নতুন কাপড় কিনে শরীরের ক্ষতগুলো ঢাকতে হয়েছে। এমনকি একটি পারিবারিক বিয়েতে তাকে এই অবস্থাতেই উপস্থিত থাকতে হয়েছিল। একটানা চুলকানির কারণে তাঁর ঘুমের ব্যাহত হয়েছে এবং এমনকি এক পর্যায়ে প্যানিক অ্যাটাকও হয়েছে। নিজের চেহারা এবং হাতের এই অবস্থার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বেশ কিছু সামাজিক অনুষ্ঠান থেকেও দূরে থাকতে বাধ্য হয়েছেন।

ঘটনার পর তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে পরে শুরুতে কোনো সাড়া পাননি বলে দাবি করেন। তবে পরে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত বিষয়টি এবং তার শরীরের ক্ষতবিক্ষত ছবি প্রকাশ করেন, যা ভাইরাল হয়ে যায়।

পোস্টটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর হোটেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। শেষে ট্রাভেলজ কর্তৃপক্ষ হান্নাকে প্রায় ২,৭০০ ডলার (২,০০০ ব্রিটিশ পাউন্ড) ক্ষতিপূরণ দেয়।

এই ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে হান্না স্টিভেনসন জানান, তিনি তার সবচেয়ে খারাপ শত্রুর ক্ষেত্রেও এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া কামনা করেন না। তিনি আশা করেন, আন্তর্জাতিক মানের হোটেলগুলো তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কীটপতঙ্গ দমন কার্যক্রমকে আরও জোরদার করবে যাতে ভবিষ্যতে কোনো ভ্রমণকারীকে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়।

অন্যদিকে, ট্রাভেলজ কর্তৃপক্ষ দাবি করে, গ্রাহকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার এবং এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কীটপতঙ্গ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মাধ্যমে সংশ্লিষ্ট কক্ষগুলো সিলগালা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%