ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঈশ্বরদীতে কয়েলের আগুনে শামিম হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই


ঈশ্বরদীতে কয়েলের আগুনে শামিম হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই

পাবনার ঈশ্বরদীতে কয়েলের আগুন থেকে উদ্ভূত একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শামিম হোসেন নামের একজন ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানি এলাকায়।

ভুক্তভোগী শামিম হোসেন আবু বক্করের ছেলে এবং স্থানীয়রা জানান, হঠাৎ করে শামিমের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ছুটে আসেন। প্রত্যেকে নিজেদের মতো করে পানি, বালু, মাটি নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। কিন্তু মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, গায়ের একটি পোশাকও পুড়ে যায়।

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

শামিম হোসেন জানান, রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়েছিলেন। হঠাৎ সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং গোয়ালঘরে আগুন লেগে যায়। পরে মুহূর্তের মধ্যেই বসতঘর, রান্নাঘরসহ পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং প্রতিবেশীরাও সাহায্যে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর মধ্যেই পুরো বাড়ির সবকিছু আগুনে পুড়ে যায়। ভুক্তভোগী দাবি করেছেন, এতে নগদ ৫০ হাজার টাকা, ২টি সোনার গহনা, আসবাবপত্রসহ মোট ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে গোয়ালঘরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ফলে বসতঘর ও সঞ্চিত অর্থ হারিয়ে শামিম হোসেনের পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি, এলাকার মানুষ সামর্থ্যবান ব্যক্তি ও স্থানীয়দেরও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ‘দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। এই খাতে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিরও উচ্চ সম্ভাবনা আছে। মাঠপর্যায়ের কর্মীরা যদি দায়িত্বশীলতার সাথে কাজ করেন, তবে সেটি সম্ভব হবে। কাজেই, মাঠ কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে।’

আজ ২ অক্টোবর, শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সভায় জেলার মৎস্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেক তথ্য না জানার কারণে উৎপাদন কম হয় এবং খরচ বেশি পড়ে। ফলে খামারি মুনাফা না পেয়ে ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেক খামারি জানেন না যে, একটি কত আয়তনের পুকুরে কতটুকু মাছ ছাড়া উচিত এবং কতটুকু ফিড দরকার। পুকুরে অক্সিজেনের বিষয় এবং ধারণক্ষমতার ব্যাপার আছে। সাধারণ চাষিরা এসব বিষয় বুঝে না। তাই, মাঠপর্যায়ের কর্মকর্তাদের উচিত তাদের সঠিকভাবে গাইড করা, তাহলে খামারিদের উৎপাদন বাড়বে এবং খরচ কমবে। এই জায়গায় আমাদের কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পোল্ট্রির খামারিদের মধ্যে দেখা যায় যে, অনেকে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন; যা উচিত নয়, না ব্যবহার করলেও চলত। তাদের এই বিষয়ে ধারণা দিতে হবে। খামারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং খাবার পরিমাণ অনুযায়ী দেওয়া এসব বিষয় তাদের বুঝাতে হবে। আমরা ফিড মালিকদের সাথেও বসেছি যাতে উন্নতমানের ফিড পাওয়া যায়। যদি আপনারা নজরদারি করেন, তাহলে খাদ্যের নিরাপত্তা আমরা ভোক্তাদের দিতে সক্ষম হব।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গত কোরবানির ঈদে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে দেশের খামারিরা কোনোভাবেই লসে না পড়ে। আমাদের প্রধানমন্ত্রী যে স্পিরিট ধারণ করে সব সময় বলেন, ‘সবার আগে বাংলাদেশ’। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে কোনো অবৈধ পন্থায় গবাদিপশু না ঢোকে। এবার আমরা নিজেদের গরু দিয়েই কোরবানি করতে সক্ষম হয়েছি। আমাদের উদ্বৃত্ত ছিল। আমরা এই বছর প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি বিদেশে গরুর মাংস রপ্তানিও করেছি। সেটাও সামনে আরও বাড়বে, ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে আধুনিক মিট প্রসেসিং কারখানা স্থাপন করা হবে। সেখান থেকে মাংস বিদেশে রপ্তানি করা হবে। আমরা নতুন করে ভেড়ার খামার করার উদ্যোগ নিচ্ছি। নাইক্ষ্যংছড়িতে একটি গয়ালের খামার আছে; সেখানে কিভাবে উৎপাদন আরও বাড়ানো যায় তা নিয়েও ভাবছি। সবকিছুই নির্ভর করবে কর্মকর্তাদের কাজের গতির ওপর। আপনার জনগণের জন্য চিন্তা করেই কাজ করবেন, দেশটা আমার আপনার সবার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ অভিযানে ৮০টি পাসপোর্ট এবং বিভিন্ন কর্মকর্তার নামে জাল সিল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। শুক্রবার এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) এবং আব্দুল্লাহ তানহা (৩৬) রয়েছেন। পুলিশ জানায়, রাশেদ সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং তিনি একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ওই ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও একাধিক সিল উদ্ধার করা হয়। জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে দীর্ঘদিন ধরে রাশেদ পাসপোর্ট জালিয়াতি করে আসছিলেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ এলাকায় অসহায় রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নিজ এলাকায় অসহায় রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

দিনাজপুর, ২ অক্টোবর, ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ এলাকায় এসে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করেন।

আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে জুম্মার নামাজের পর, তিনি নির্বাচনী এলাকার চারটি উপজেলা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজে রোগী দেখেন।

মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করেন, ‘আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ সাধ্যমত সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র রোগীসহ সকল শ্রেণী পেশার রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একজন চিকিৎসক হিসেবে তার নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী জানান, মন্ত্রী আমাদের এলাকার মানুষ হয়েও এত ব্যস্ততার মাঝে নিজ গ্রামে এসে রোগীদের চিকিৎসা সেবা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। আমার মত আরো অনেক গরীব দুঃখী মানুষ এবং নারী-পুরুষ বৃদ্ধ ও শিশুরা তার কাছে অসুস্থতার বিষয় কথা বলে চিকিৎসা সেবা পাচ্ছেন।

৬৫ বছর বয়সের আদিবাসী বৃদ্ধা নারী অলকা মুরমু (৬৭) একই কথা বলেন। তিনি জানান, আমি আজ ৬ দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছি। মন্ত্রী আমাকে ভালো করে দেখলেন এবং জ্বর সর্দি কাশি ভালো হওয়ার জন্য বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এর আগে পেটের ব্যথার জন্যও মন্ত্রীর কাছে চিকিৎসা নিয়েছিলাম এবং সুস্থ হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর দুর্গাপুরে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


রাজশাহীর দুর্গাপুরে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী, ২ অক্টোবর, ২০২৬ : জেলার দুর্গাপুরে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

শুক্রবার ভোরের দিকে দুর্গাপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রাজশাহীর দুর্গাপুর থানার পানানগর ইউনিয়নের ধরমপুর এলাকার মো. আকছেদ আলীর পুত্র হক সাহেব (২৮), যার বিরুদ্ধে এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় এবং পারিবারিক আদালত আইনের আওতায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। অপর আসামি, একই উপজেলার ঝালুকা গ্রামের মো. মনছুর রহমানের পুত্র আরিফ আলী (৩৫), যার বিরুদ্ধে পারিবারিক আদালত আইনে ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারি ছিল। একই গ্রামের সাইদুলের পুত্র সম্রাট (২৬) এর বিরুদ্ধেও এনআই অ্যাক্ট এবং পারিবারিক আদালত আইনে পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি’র সিপিএসসি ক্যাম্পের একটি দল রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী, মাদক, অস্ত্র এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%