প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ অভিযানে ৮০টি পাসপোর্ট এবং বিভিন্ন কর্মকর্তার নামে জাল সিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। শুক্রবার এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) এবং আব্দুল্লাহ তানহা (৩৬) রয়েছেন। পুলিশ জানায়, রাশেদ সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং তিনি একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ওই ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও একাধিক সিল উদ্ধার করা হয়। জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে দীর্ঘদিন ধরে রাশেদ পাসপোর্ট জালিয়াতি করে আসছিলেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন