ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার


নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ পাসপোর্ট জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ অভিযানে ৮০টি পাসপোর্ট এবং বিভিন্ন কর্মকর্তার নামে জাল সিল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। শুক্রবার এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রাশেদ (৪১), মহাসিন বেপারী (৩৬) এবং আব্দুল্লাহ তানহা (৩৬) রয়েছেন। পুলিশ জানায়, রাশেদ সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং তিনি একাধিকবার পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড় শান্তিধারা এলাকায় কেএমএস টাওয়ারের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ওই ফ্ল্যাটটি রাশেদ ভাড়া নিয়েছে। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০টি পাসপোর্ট ও একাধিক সিল উদ্ধার করা হয়। জেলা পাসপোর্ট অফিসের বিপরীত পাশে দীর্ঘদিন ধরে রাশেদ পাসপোর্ট জালিয়াতি করে আসছিলেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ এলাকায় অসহায় রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নিজ এলাকায় অসহায় রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

দিনাজপুর, ২ অক্টোবর, ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিজ এলাকায় এসে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করেন।

আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে জুম্মার নামাজের পর, তিনি নির্বাচনী এলাকার চারটি উপজেলা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজে রোগী দেখেন।

মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করেন, ‘আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ সাধ্যমত সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র রোগীসহ সকল শ্রেণী পেশার রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একজন চিকিৎসক হিসেবে তার নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী জানান, মন্ত্রী আমাদের এলাকার মানুষ হয়েও এত ব্যস্ততার মাঝে নিজ গ্রামে এসে রোগীদের চিকিৎসা সেবা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। আমার মত আরো অনেক গরীব দুঃখী মানুষ এবং নারী-পুরুষ বৃদ্ধ ও শিশুরা তার কাছে অসুস্থতার বিষয় কথা বলে চিকিৎসা সেবা পাচ্ছেন।

৬৫ বছর বয়সের আদিবাসী বৃদ্ধা নারী অলকা মুরমু (৬৭) একই কথা বলেন। তিনি জানান, আমি আজ ৬ দিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছি। মন্ত্রী আমাকে ভালো করে দেখলেন এবং জ্বর সর্দি কাশি ভালো হওয়ার জন্য বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এর আগে পেটের ব্যথার জন্যও মন্ত্রীর কাছে চিকিৎসা নিয়েছিলাম এবং সুস্থ হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর দুর্গাপুরে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


রাজশাহীর দুর্গাপুরে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী, ২ অক্টোবর, ২০২৬ : জেলার দুর্গাপুরে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

শুক্রবার ভোরের দিকে দুর্গাপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রাজশাহীর দুর্গাপুর থানার পানানগর ইউনিয়নের ধরমপুর এলাকার মো. আকছেদ আলীর পুত্র হক সাহেব (২৮), যার বিরুদ্ধে এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় এবং পারিবারিক আদালত আইনের আওতায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। অপর আসামি, একই উপজেলার ঝালুকা গ্রামের মো. মনছুর রহমানের পুত্র আরিফ আলী (৩৫), যার বিরুদ্ধে পারিবারিক আদালত আইনে ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারি ছিল। একই গ্রামের সাইদুলের পুত্র সম্রাট (২৬) এর বিরুদ্ধেও এনআই অ্যাক্ট এবং পারিবারিক আদালত আইনে পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি’র সিপিএসসি ক্যাম্পের একটি দল রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী, মাদক, অস্ত্র এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১(পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, রাজশাহীর সভাপতি গনেশ মার্ডী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুধীর তিকী, সদস্য সুশেন কুমার শ্যানদুয়ার, অ্যাডভোকেট সাব্বির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম (সাদেক), সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহার হোসেন সুফি শাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপংকর লাকড়া, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ উরাওসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বাল্যবিবাহ ও মাদক থেকে তাদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি উপস্থিত অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার এবং কোনো সন্তানকে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত হতে না দেওয়ার বিষয়ে শপথ করান। কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় জানানোর জন্য তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি দুর্গাপূজার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।পরে সম্মেলন শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে জংলীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরিফ আলী উপজেলার ঝালুকা গ্রামের মোঃ মুনছুর রহমানের ছেলে।

শুক্রবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পারিবারিক আদালত আইন, ২০১৩-এর ১৭(৫) ধারায় তিন মাসের সাজা রয়েছে।

শুক্রবার বিকালে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%