ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

যশোরে কন্দাল ফসলের উন্নয়ন নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত


যশোরে কন্দাল ফসলের উন্নয়ন নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

যশোরে কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণা জোরদার ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরের ‘কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার শতাধিক কর্মকর্তা ও বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম।

আরও পড়ুন: রাউজানের কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি, মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আনোয়ার হোসেন খান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামানসহ অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশফাকুর রহমান বলেন, "দেশে আলুর চাহিদা পূরণে উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উন্নত জাতের আলুর চাষ দ্রুত সম্প্রসারণ করতে হবে।"

দিনব্যাপী এই কর্মশালায় যশোর অঞ্চলের ৬টি জেলা- যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার কৃষি বিজ্ঞানীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ভূমি কর্মকর্তার হাতে কৃষকের ছদ্মবেশে দুই ‘মাটিখেকো’ আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিল ইসলাম হত্যা মামলায় মিন্টু রিমান্ড শেষে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


শাকিল ইসলাম হত্যা মামলায় মিন্টু রিমান্ড শেষে কারাগারে

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সাদ্দাম হোসেন এই নির্দেশনা প্রদান করেন।

মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালত থেকে মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন মোটরসাইকেলে থাকা দুই যুবক। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় তারা। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় দুবৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাকে। সেখানে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


কৃষ্ণসাগরে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

কৃষ্ণসাগরে দ্রুত যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। রয়টার্সের খবর অনুযায়ী, শুক্রবার তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন এবং রাশিয়া—দুই দেশের পক্ষ থেকে নিরাপদে শস্য পরিবহন সম্ভব হবে। একই সঙ্গে তিনি জানান, ইউরোপে পুনরায় জ্বালানি বিক্রি করতে চাইলে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিকোরস্কি এসব মন্তব্য করেন। বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশ নিয়ে গঠিত এই জোটের বৈঠকে তিনি বলেন, ‘আমি দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে কথা বলেছি। কারণ, বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মানুষের এই শস্য প্রয়োজন।’ যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এই বৈঠকে অংশগ্রহণ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ বন্ধের যেকোনো উদ্যোগে ইউক্রেনকে অবশ্যই যুক্ত করতে হবে। এই যুদ্ধ বর্তমানে পঞ্চম বছরে প্রবেশ করেছে।

সিকোরস্কি আরও জানান, ইউরোপেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যুদ্ধ বন্ধের আলোচনায় ইউরোপকে যুক্ত করা উচিত। তিনি ইউক্রেন যুদ্ধের একটি ‘ন্যায্য সমাপ্তি’ নিশ্চিত করার আহ্বান জানান। তার মতে, রাশিয়াকে আবার ইউরোপে জ্বালানি বিক্রির সুযোগ দেওয়ার আগে যুদ্ধের ন্যায্য সমাধান করতে হবে। একসময় ইউরোপ ছিল রাশিয়ার জ্বালানি রপ্তানির সবচেয়ে লাভজনক বাজার। এ বছর জি-২০-এর সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রস্তাব দিয়েছে, জার্মানি ও ফ্রান্সের মতো পোল্যান্ডকেও জোটের পূর্ণ সদস্য করা হোক। জার্মানি ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে জি-২০-তে প্রতিনিধিত্ব করে।

সিকোরস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আটলান্টায় বৈঠকের ফাঁকে জি-২০-এর কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তবে পশ্চিমা কর্মকর্তাদের মতে, পোল্যান্ডকে জি-২০-এর পূর্ণ সদস্য করতে কয়েক বছর সময় লাগতে পারে। কারণ, রাশিয়া এই প্রস্তাবের বিরোধিতা করছে। এ ছাড়া জি-২০-এর যেকোনো সিদ্ধান্ত নিতে সব সদস্যের সম্মতি প্রয়োজন। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, জি-২০-এর বৈঠকে পোল্যান্ডকে আমন্ত্রণ জানানো হলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। এটি বহুপক্ষীয় কূটনীতির প্রচলিত নিয়মেরও বিরোধী।

লাভরভ বলেন, ‘এটি অবশ্যই কূটনীতির নীতির লঙ্ঘন। বিশেষ করে বহুপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে। কারণ, জি-২০-এর মতো জোটের সদস্যরা সবার সম্মতির ভিত্তিতে কাজ করেন।’ অন্যদিকে আটলান্টার জর্জিয়া অ্যাকুরিয়ামে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পোল্যান্ডের পক্ষে কথা বলেন। তিনি উল্লেখ করেন, পোল্যান্ডকে জি-২০-এর পূর্ণ সদস্য করা উচিত। এই সদস্যপদ পাওয়ার যোগ্যতা দেশটির রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের মধুপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই শ্রমিক ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচনী এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ নির্বাচনে সংগঠনের মোট ১ হাজার ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা বেশ কয়েক দিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নির্বাচন কমিশনার এম রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এবং নির্বাচন কমিশনার সুবল চন্দ্র সাহা। এ ছাড়া সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উজ্জ্বল বৈরাগী। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুল আউয়াল। পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম সুমন, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ অন্যরা।
ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছেন উপপরিদর্শক আমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট গণনা শেষে শনিবার রাতে অথবা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনকে ঘিরে ট্রাক ও কাভার্ডভ্যান চালক শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সাধারণ শ্রমিক সদস্যদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি লিটার পানিতে ২০ মিলিগ্রাম আর্সেনিক, ধানেও বাড়তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


প্রতি লিটার পানিতে ২০ মিলিগ্রাম আর্সেনিক, ধানেও বাড়তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানবদেহের জন্য প্রতিলিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মিলিগ্রাম। তবে, দেশের সরকারি মানদণ্ড অনুযায়ী আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু যশোরের চৌগাছা উপজেলায় এই পরিস্থিতি ভিন্নভাবে দেখা যাচ্ছে।

এ উপজেলায় আর্সেনিকের গড় উপস্থিতি ২০ মিলিগ্রাম। এখানকার ধানে আর্সেনিকের উপস্থিতি সহনশীল মাত্রার চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের জাইকা ও জেএসটি কাজ করছে। সংস্থা দুটির কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক সেচ পদ্ধতি নিয়ন্ত্রণের মাধ্যমে আর্সেনিকমুক্ত ধান উৎপাদনের কার্যক্রম পরিচালনা করছে।

আন্তর্জাতিক সংস্থা সিএসি (কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন)-এর ঘোষণা অনুযায়ী, ধানের ক্ষেত্রে আর্সেনিকের সহনশীল মাত্রা ০.৩৫ পিপিএম, যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। কিন্তু চৌগাছা উপজেলায় আর্সেনিকের উপস্থিতি ৫৬ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সূত্রে জানা গেছে, ধান ও ভাতে আর্সেনিকের উপস্থিতি সহনশীল রাখতে সেচ নিয়ন্ত্রণ অপরিহার্য। তারা থ্রিএফফোরডি (তিন দিন জমি ভেজানো, চার দিন জমি শুকানো) পদ্ধতি ব্যবহারে কৃষকদের সচেতন করছেন। এই পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

নিরাপদ ও পুষ্টিকর ধান (সানরাইজ) প্রকল্পের অধীনে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নে জাপানের জাইকা ও জেএসটি (জাপান সাইন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় চৌগাছা উপজেলায় আর্সেনিক সহনশীল মাত্রায় নিরাপদ ধান উৎপাদনের জন্য কাজ করছে সংস্থাটি।

উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামে ১২টি মডেল প্রস্তুত করা হয়েছে। পৌরসভার হুদোপাড়া, চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া, সিংহঝুলী ইউনিয়নের মাজালি, ফুলসারা ইউনিয়নের আড়ারদহ, জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া, পাতিবিলা ইউনিয়নের সাদিপুর, হাকিমপুর ইউনিয়নের বকশিপুর, নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর, স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদাহ, সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর, ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া ও পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠে ধানে আর্সেনিক প্রতিরোধে প্লট প্রস্তুত করা হয়েছে। সেখানে ১৪৪ জন কৃষক এই কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

এছাড়া প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬০ জন সেচপাম্প মালিকের অধীনে তাদের নিজ উদ্যোগে আর্সেনিকমুক্ত ধান উৎপাদনে থ্রিএফফোরডি পদ্ধতি আগামী ইরি-বোরো মৌসুমে ব্যবহার করা হবে। ইতোমধ্যে তাদের সচেতন করার জন্য সভা, সেমিনার ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংস্থার উপজেলা সমন্বয়কারী আমিরুল ইসলামের ভাষ্য, ‘আমাদের নিরাপদ ও পুষ্টিকর চাল দিয়ে ভাত খেতে হবে। এ কারণে আর্সেনিকমুক্ত বা সহনশীল মাত্রার আর্সেনিকে ধান উৎপাদন করা জরুরি।’

আমিরুল বলেন, দুটি পদ্ধতির মাধ্যমে আমরা কাজ করছি। তবে মূল বিষয় হচ্ছে ধানের আবাদি জমিতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। এটি করতে কৃষি পদ্ধতি ও ত্রিএফফোরডি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে ২০ শতাংশ পানি সাশ্রয় হচ্ছে। এতে ৮ শতাংশ বেশি ফলন পাওয়া সম্ভব বলে জানান তিনি।

সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়, ইরি-বোরো মৌসুমে উপরিভাগে সেচ পাম্পের মাধ্যমে পানি তোলা হয়। ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে গেলে আর্সেনিকের ঘনত্ব বেড়ে যায়। ফলে ধানে আর্সেনিকের পরিমাণ বেশি থাকার ঝুঁকি থাকে।

এ পদ্ধতির মূল কাজ হলো প্রচলিত জলাবদ্ধতার পরিবর্তে তিন দিন জমিতে পানি ধরে রেখে চার দিন শুকানো। এতে মাটির রেডক্স পটেনশিয়াল বেড়ে অক্সিডেটিভ পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে ধানের চারার আর্সেনিক শোষণ কমে যায়। একইসঙ্গে চালে অজৈব আর্সেনিক মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে।

আড়ারহদ গ্রামের প্লটের কৃষক ইমদাদুল হক ও মাজালি গ্রামের কৃষক হাফিজুর রহমান তপন জানান, ধানে আর্সেনিক থাকতে পারে তা আগে তাদের ধারণা ছিল না। তারা ধানের জমিতে যেভাবে পানি দিতেন, এখন সেভাবে দেন না। এখন থ্রিএফফোরডি পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন তারা।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌসী খাতুন বলেন, ধান বা চালে আর্সেনিকের বিষয়ে সরকারি কোনো উদ্যোগ নেই। তবে পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ রয়েছে। বর্তমানে ১১টি ইউনিয়নে ৯০টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নলকূপ থেকে পানি সংগ্রহ করে আঞ্চলিক পানি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। যেখান থেকে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া যাচ্ছে, সেখানে পানি পরিশোধনের ভ্যাসেল দেওয়া হচ্ছে।

সহকারী প্রকৌশলী বলেন, ‘চৌগাছা উপজেলায় আর্সেনিকের আধিক্য রয়েছে। আগের প্রতিবেদনে গড়ে ২০ মিলিগ্রাম আর্সেনিকের উপস্থিতি ধরা পড়েছিল।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, আর্সেনিকের রোগীর সংখ্যা সম্পর্কে আপডেট তথ্য নেই। তবে পূর্ববর্তী বিভিন্ন জরিপে আমরা জানতে পারি, উপজেলায় আর্সেনিক রোগী রয়েছে ১৫০০। উপজেলা হাসপাতালে এখনো রোগীরা আসছেন। তাদেরকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. আহসানুল বলেন, ‘প্রাথমিকভাবে এই রোগ ধরা পড়লে চিকিৎসার পাশাপাশি আর্সেনিকমুক্ত পানি পান করলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রোগ অবহেলা করা উচিত নয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম বলেন, ধানে আর্সেনিকের বিষয়ে একটি সংস্থা কাজ করছে বলে জেনেছি। তবে সরকারি পর্যায়ে এখনো কোনো উদ্যোগ শুরু হয়নি। পানিতে আর্সেনিক নিয়ন্ত্রণে অগভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। নলকূপে আর্সেনিক ধরা পড়লে পানি শোধনে সরকারিভাবে ভ্যাসেল দেওয়া হচ্ছে।

ইউএনও আরো বলেন, আর্সেনিক সমস্যা এ অঞ্চলে অনেক দিনের। আমরা যে টিউবওয়েলের পানি ব্যবহার করছি, তার অধিকাংশই এখন নিরাপদ নয়। পানি ব্যবহারে আমাদের সতর্ক থাকা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%