০৯:৪৫ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনজনিত সহিংস পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
রোববার (১লা নভেম্বর) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ডিসেম্বরের প্রেক্ষাপটে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে উৎপাদন অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এর আগে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন