ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ


মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

আপিল বিভাগের চেম্বার আদালত সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিন আপিলেও বহাল রইল।

সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন।

এর আগে মেজর আখতারুজ্জামান হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন: আইনমন্ত্রী: আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস

 শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যরা অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন বলেন, নারী শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গঠনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করতে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানু, শিক্ষক মোঃ ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


হবিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের বিরুদ্ধে নারী সহকর্মীকে কর্মস্থলে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।

এছাড়া, ওই শিক্ষকের উত্ত্যক্তকরণে অতিষ্ঠ হয়ে অপর এক ভুক্তভোগী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিদ্যালয়ের ছাত্রী ও নারী শিক্ষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বিদ্যালয়টির খণ্ডকালীন এক নারী শিক্ষিকাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। কর্মক্ষেত্রে আসার পর তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করে নানাভাবে উত্ত্যক্ত করতেন এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মাধ্যমে যৌন নির্যাতন চালাতেন। ছুটির দিনগুলোতেও হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠাতেন তিনি।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার একপর্যায়ে প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে স্কুল ভবনের তৃতীয় তলায় নিয়ে গিয়ে জোরপূর্বক ঝাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালান। ওই নারী শিক্ষিকা কোনোমতে আত্মরক্ষা করে সেখান থেকে চলে আসেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক আলাউদ্দিন তাকে চাকরিচ্যুত করেন।

আদালতে মামলা দায়েরের পর বিচারক ঘটনাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ক্ষোভ প্রকাশ করে এক প্রাক্তন ছাত্রী জানান, স্বামী সংসার থাকার পরও শিক্ষক আলাউদ্দিন তাকে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকেন। একপর্যায়ে তাকে বিকাশে টাকা পাঠিয়ে রুমে আধঘণ্টা সময় কাটানোর প্রস্তাব দেন। শুধু তাই নয়, পাত্তা না দেওয়ায় অভিযুক্ত শিক্ষক ওই নারীকে নানাভাবে অপবাদ দিয়ে পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরিচ্যুতির দাবিতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, "একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।"

এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকপ্রতিবন্ধী কিশোরকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বাকপ্রতিবন্ধী কিশোরকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

রংপুরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুল মতিন (৬১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়েছে। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এদিকে, ভুক্তভোগী কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাতে বাক-প্রতিবন্ধী কিশোর নগরীর সদবাজারে ঘোরাফেরা করছিল। রাত নয়টার দিকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে আব্দুল মতিন তাকে চাঁদকুঠি সদবাজারের একটি গোডাউনের খালি মাঠে নিয়ে যান। সেখানে কিশোরটির ওপর তিনি বলৎকার করেন।

পরে ছেলেটিকে সদবাজারের কাছে রেখে পালানোর চেষ্টা করেন আব্দুল মতিন। এ সময় কিশোরটির কান্না শুনে এবং লুঙ্গিতে রক্ত দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে ঘটনা সম্পর্কে সে জানায়। এরপর স্থানীয় লোকজন আব্দুল মতিনকে আটক করে গণধোলাই দেয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। স্বজনরা জানতে পেরে প্রথমে কিশোরকে হারাগাছ ৩১ শয্যা হাসাপাতলে এবং পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে অভিযুক্ত আসামি আব্দুল মতিন আহত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন। খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে: এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে: এমপি খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানোর চেষ্টা করছে, যা দেশের অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি অপশক্তি সক্রিয় রয়েছে। এর ধারাবাহিকতায়, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে গার্মেন্টস কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। একই সঙ্গে, কারখানায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি করেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কথিত ফ্যাসিস্ট দোসর ও দালালরা পাশের একটি দেশের ইন্ধন ও মদদে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্তকারী সেই অপশক্তি কথিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

খোকন বলেন, এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না। জনগণ এখন অত্যন্ত সচেতন। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।

শিক্ষার মান নিয়ে তিনি বলেন, বিগত দিনে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে শুধু পাসের হার বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শুধুমাত্র পাসের হার নয়, শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে।

তিনি জানান, দলীয়করণ থেকে শিক্ষাকে মুক্ত করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা না থাকলে দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

এর আগে অতিথিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%