ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা : আইনমন্ত্রী


আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা : আইনমন্ত্রী

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে আইন পেশায় সফলতার জন্য মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সততা এবং পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, "একজন মানুষ বিপদে পড়ে আইনজীবীর কাছে এলে নিজের আস্থা, বিশ্বাস, ভরসা, প্রত্যাশা ও স্বপ্ন তার কাছে সমর্পণ করেন।" তাই, মক্কেলের আর্থিক সামর্থ্যকে বিবেচনা না করে, আইনজীবীর প্রধান কর্তব্য হচ্ছে তার পক্ষে যথাযথ আইনি যুক্তি উপস্থাপন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা।

আজ রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ক ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং আইইউবি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

আইনমন্ত্রী আরও বলেন, "আইন পেশা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং।" এই পেশায় শুধুমাত্র অর্থ উপার্জনের দিকে মনোযোগী হলে চলবে না; বরং প্রয়োজন পূর্ণকালীন অঙ্গীকার, পেশাদারিত্ব, অধ্যবসায় ও গবেষণা। আদালতে প্রতিটি শব্দ ও যুক্তির গুরুত্ব রয়েছে। তাই একজন আইনজীবীকে যথাযথ গবেষণার মাধ্যমে নির্ভুল তথ্য ও শক্তিশালী আইনি যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নিতে হবে।

মক্কেল কত টাকা পারিশ্রমিক দিলেন, সেটি নয়; বরং তার পক্ষে যথাযথ আইনি যুক্তি তুলে ধরতে পেরেছেন কি না, সেটিই একজন আইনজীবীর কাছে মুখ্য হওয়া উচিত।

মন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, "মানবাধিকার মানুষের মৌলিক অধিকার নিয়ে বিস্তৃতভাবে কাজ করে।" অন্যদিকে, যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগের প্রশ্নটি সামনে আসে। তবে, সময়ের সঙ্গে যুদ্ধের ধরণ, ভাষা ও কৌশলে পরিবর্তন এসেছে।

আরও পড়ুন: আহ্বান সরকারের সহযোগিতায় ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করুন : বিদ্যুৎ মন্ত্রীর

আগে যুদ্ধের প্রধান উপকরণ ছিল অস্ত্র, বোমা ও গুলি; বর্তমানে অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক বিরোধ, বাণিজ্য বন্ধ এবং ভিসা বিধিনিষেধের মতো বিষয়ও রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশও নতুন-নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। পরিবর্তিত বিশ্ববাস্তবতায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ, দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিকতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

আইনমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রতিটি প্রজন্মের নিজস্ব স্বপ্ন, প্রত্যাশা ও দায়িত্ব রয়েছে।" মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ভিন্ন ভিন্ন প্রজন্মের আকাক্সক্ষা ও দায়িত্বের প্রতিফলন।

তরুণদের মেধা, প্রজ্ঞা, যুক্তি, পরিশ্রম ও অঙ্গীকার দিয়ে দেশের নেতৃত্ব গ্রহণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে কাজ করতে হবে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এম. তামিম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেন, বাংলাদেশে আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি এবং আইইউবির স্কুল অব ল’-এর উপদেষ্টা অধ্যাপক বোরহান উদ্দিন খান বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক জয়

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


কালকিনিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক জয়

 

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জয় নামের এক যুবক। প্রায় চার মাস আগে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামের বাসিন্দা জয় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ওই গ্রামের অসীম শীলের বড় ছেলে।

জানা গেছে, মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ইসলামের প্রতি ভালোবাসা ও আকৃষ্ট হয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন জয়। তাঁর দাবি, ধর্ম পরিবর্তনের পেছনে কোনো ধরনের আর্থিক প্রলোভন, সম্পদের প্রত্যাশা কিংবা ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল না। নিজের বিশ্বাস ও উপলব্ধি থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ইসলাম গ্রহণের পর জীবনের বাকি সময় ঈমানের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি এ নতুন জীবনের পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন জয়। তাঁর প্রার্থনা, মহান আল্লাহ যেন তাঁর ইসলাম গ্রহণ কবুল করেন এবং ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন।

নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে জয় বলেন, “আল্লাহুম্মা সাব্বিত ক্বালবি আলা দ্বীনিক।” যার অর্থ, ‘হে আল্লাহ! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন।’

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের সঙ্গে ইসলামের পথে চলতে পারেন—এমন প্রার্থনাও জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবারো ইরানে হামলা করে, তাহলে দেশটির পাল্টা জবাব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

এই তথ্যটি ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সূত্রে জানা গেছে।

ইরানের শাহিন শহর এলাকার সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো নতুন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে এবং প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ ডলারের সীমা অতিক্রম করতে পারে।

তিনি আরও বলেন, ইরানের পাল্টা জবাব কোনো হামলার মাত্রা কিংবা ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর প্রতিক্রিয়া হবে ‘ব্যাপক, বহুগুণ বিস্তৃত ও কৌশলগত’। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধের একটি ধরন’ হিসেবে চিহ্নিত করেছেন এই আইনপ্রণেতা। তিনি সতর্ক করে বলেছেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এর জবাবে হামলা চালাবে।

তার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

তবে সংসদ সদস্যের এই বক্তব্য ইরানের আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্ত বা ক্ষেপণাস্ত্র হামলার নিশ্চিত ঘোষণা নয়; এটি তার ব্যক্তিগত হুঁশিয়ারি হিসেবে বিবেচিত।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ প্রতিরোধে সমঝোতার আহ্বান জানালো মিসর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ প্রতিরোধে সমঝোতার আহ্বান জানালো মিসর

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে সব পক্ষকে নমনীয় অবস্থান গ্রহণের পাশাপাশি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মিসরের কর্মকর্তারা। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি এক বিবৃতিতে উল্লেখ করেন, দুই মন্ত্রী সামরিক সংঘাতের নতুন সূচনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আবদেলাত্তি রাজনৈতিক সংকটের সমাধানে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চল এবং বিশ্বকে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির সম্মুখীন হতে হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার আরাগচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন। এই মন্ত্রীরা হলেন কাতার, কুয়েত, ওমান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডঃ কানিজ ফাতেমার এসিস্ট্যান্ট একজন বেওদেব বাড়ী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ডঃ কানিজ ফাতেমার এসিস্ট্যান্ট একজন বেওদেব বাড়ী

ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের ডঃ কানিজ ফাতেমার ম্যাডামের এই এসিস্ট্যান্ট টা একটা বেয়াদব, আজকের কাহিনী,, আমি আমার চাচাতো ভাই ৫ মাসের ছোট বাচ্ছা নিয়ে ডঃ আব্দুল হাই স্যারের কাছে যাই, ওখান থেকে রেফার করে ডঃ কানিজ ম্যাডামের কাছে পাঠায়, সন্ধা ৭টা বাজে গিয়ে সিরিয়াল দেই, সিরিয়াল দেওয়ার সময় এই মহিলাকে আমি জিগ্যেস করি কত সময় লাগতে পারে সিরিয়াল আসতে, উনি আমাকে উত্তর দিল, আপনে ডাক্তার দেখালে বসেন, না হয় চলে যান, ১০ টা পর্যন্ত বসে থেকে আমি আবার জিগ্যেস করলাম ম্যাডাম আর কেমন সময় লাগতে পারে সিরিয়াল আসতে, উনি আমাকে সেম উত্তর দিল ডাক্তার দেখাতে মন চাইলে বসেন, না হয় চলে যান, ১২ টা পর্যন্ত বসে আছিলাম তারপর ডাক্তার চলে যায়, উনাকে জিগ্যেস করলাম কি হলো, উনি নাকি ভুলে গেছে, ৫-৬ ঘন্টা বসে থেকে বাচ্ছা নিয়ে চলে আসছি😭 এইটা যদি হয় একটা হাসপাতালের সার্ভিস তাহলে মানুষ ডাক্তার দেখাবে কি ভাবে? এইসব বেয়াদব মহিলাদের জন্য হাসপাতালের নাম খারাপ হয়পাঠায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%