০১:৫৯ পি.এম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে।
তিনি সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্লাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
পরিকল্পনা উপদেষ্টা উল্লেখ করেন, অতীত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, জুলাই আন্দোলন পর্যন্ত দেখা গেছে, শিক্ষিত তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ পায়নি। প্রায় ৪০ শতাংশ মানুষ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিল। এর ফলে ২০০৮-০৯ সালের পর থেকে বিভিন্ন আন্দোলনে তরুণ সমাজ ও নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
তিনি জানান, গত ৮ মাসে সরকারের অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এই কারণে গত ৮ মাসে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে সরকারকে।
তিনি বলেন, আগামী দিনে ঋণের সুদহার কমানোর পরিকল্পনা রয়েছে, যাতে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থান তৈরি হয়। এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়ার বিষয়েও আলোচনা চলছে। আশা করা হচ্ছে, উত্তরণ-পরবর্তী প্রস্তুতি জোরদার করতে প্রয়োজনীয় সময় পাওয়া যাবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করবে।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন