০৮:২৭ পি.এম
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী টমটমের সংঘর্ষের ফলে মোহন মিয়া (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে।
আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর আটক
মোহন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ড্রিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাগড়া বাজার এলাকায় নেত্রকোনাগামী গরুবাহী টমটমের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় টমটমে থাকা মোহন মিয়া গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: মতলবে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, "ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শেরপুরে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন