ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রাম কমিটি গঠনের আহ্বান বিএনপির নুরুজ্জামান লিটনের


সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রাম কমিটি গঠনের আহ্বান বিএনপির নুরুজ্জামান লিটনের

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় তিনি সীমান্ত এলাকার নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামভিত্তিক কমিটি গঠনের পরামর্শ দেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় অগ্রভুলোট মাদ্রাসা মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, "ভারতে বসে স্বৈরাচারী নেত্রী হুঙ্কার দিচ্ছেন, ডিসেম্বর মাসে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসবেন। কিন্তু তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না।"

তিনি আরও বলেন, "সীমান্তবর্তী এলাকার মানুষ হিসেবে আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। সুযোগ থাকলে প্রতিটি গ্রামে কমিটি গঠন করুন। টাকার বিনিময়ে যেন ওপার থেকে এপারে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পাশে ভিড়তে পারবে না।"

আরও পড়ুন: সিলেটে আ.লীগের প্রচার সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার

সভায় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, সাংগঠনিক ঐক্য এবং নেতাকর্মীদের সতর্ক অবস্থান নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


ধলেশ্বরী নদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ ৩৭ কিশোরকে আটক করেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে শহরের মোল্লারচর সংলগ্ন নদীতীর থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করার প্রক্রিয়া চলছে পুলিশ কর্তৃক।

পুলিশের সূত্র অনুযায়ী, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজের কাছে ট্রলারে জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের গোপন তথ্য পেয়ে নদী তীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সবমিলিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগে ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি পালনের তথ্য ছিল। এ ঘটনায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক অংশীদারিত্ব জোরদার করার পথে নতুন চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


আর্থিক অংশীদারিত্ব জোরদার করার পথে নতুন চুক্তি স্বাক্ষরিত

প্রাতিষ্ঠানিক সহযোগিতা সুদৃঢ় করার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে আম্বালা ফাউন্ডেশন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে ‘ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস’ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিএর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড গ্রুপ হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মোহাম্মদ মামুন ফারুক; ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আম্বালা ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ সিকদার।

এই অংশীদারিত্বটি আম্বালা ফাউন্ডেশনের ডিজিটাল রূপান্তর, কার্যক্রমের উৎকর্ষ সাধন এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনার চলমান যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সঙ্গে এই যৌথ যাত্রায় যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। উন্নত আর্থিক পরিষেবা ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি কার্যকর ফলাফল অর্জনের প্রত্যাশা রাখি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে আ.লীগের প্রচার সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


সিলেটে আ.লীগের প্রচার সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশ অভিযানের মাধ্যমে ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিনসহ মোট ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ ফয়জুল করিম (৪০), ৮নং তোয়াকুল ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। এছাড়া মুসলিম নগর গ্রামের মোঃ কুরবান সরকারের পুত্র সমোঃ আশিক সরকার (২৯), ৩নং পূর্ব জাফলং ছাত্রলীগের সহ-সভাপতি এবং রাজনগর গ্রামের মৃত কাজী মতাহির আলীর পুত্র আলিম উদ্দিন (৫০), ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ নভেম্বর সিলেটের রাতারগুলে সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এডভোকেট রনজিৎ সরকারের একটি সভা নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে এবং গোয়াইনঘাট থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ থেকে ২০ জন আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি-জবি ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে, জাবি প্রশাসন নীরব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ঢাবি-জবি ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে, জাবি প্রশাসন নীরব

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ১০ নভেম্বরের ধর্মঘটের দিন ক্লাস ও পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা এই ধর্মঘটের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেনি। জাবির উপ-উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের কাজ চলছে।

১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। এই দিন বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছিল কি না এবং কোনো শিক্ষক পূর্বানুমতি ছাড়া ক্লাস-পরীক্ষা থেকে বিরত ছিলেন কি না, তা জানার জন্য ঢাবি ও জবি প্রশাসন তৎপর হয়েছে।

গত বুধবার, জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চাওয়া হয়। একই সঙ্গে, যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন, তবে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন কি না, তার পূর্ণাঙ্গ বিবরণ তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ঢাবি প্রশাসনও পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, কয়েকজন শিক্ষক ওই দিন ক্লাসে উপস্থিত ছিলেন না। তাঁরা কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ছিলেন কি না, তা যাচাই করার জন্য প্রশাসন তথ্য চেয়েছে। শিক্ষকদের নিরাপত্তা এবং নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে।

তবে জাবি প্রশাসন এখনও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেছেন, “আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিভিন্ন বিভাগে খোঁজখবর নেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহ করে প্রশাসনিক সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাবি প্রশাসনের এই নীরবতার কারণে ক্ষোভ প্রকাশ করে তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, যদি কোনো শিক্ষক নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট সমর্থন করে ইচ্ছাকৃতভাবে ক্লাস বা পরীক্ষা না নেন, তবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে জবাবদিহির আওতায় আনতে হবে। জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানও বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি করেছেন।

জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেছেন, শুধু নোটিশ জারি করেই দায়িত্ব শেষ করা যাবে না; তদন্ত কমিটি গঠন করে ধর্মঘটের প্রতি সংহতি জানানো শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেছেন, ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকা শিক্ষকদের সঙ্গে ধর্মঘট সফল করার উদ্দেশ্যে ক্লাস না নেওয়া শিক্ষকদের পার্থক্য করা জরুরি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%