ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-জিৎ?


তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-জিৎ?

 

দর্শকরা দীর্ঘ সময় ধরে ওপার বাংলার জনপ্রিয় দুই তারকা দেব ও জিৎকে আবার বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষায় নতুন করে উসকানি দিলেন দুই সুপারস্টার।

জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেব উপস্থিত হয়ে তাঁর পাশে বসে সিনেমাটি উপভোগ করেন। সেখানে দুজনকে আবার একসঙ্গে সিনেমায় দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায়।

আরও পড়ুন: শ্যামপুরে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা

২০০৬ সালে ‘দুই পৃথিবী’ সিনেমায় দেব ও জিৎ একসঙ্গে অভিনয় করেছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁদের যুগল উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি।

সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতি সেই পুরোনো নস্টালজিয়াকে যেন ফিরিয়ে এনেছে।

শুক্রবার সন্ধ্যায় প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে সিনেমাটি উপভোগ করেন দুই তারকা। এ সময় তাঁদের আড্ডা, হাসি ও প্রাণখোলা মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কবে আবার বড় পর্দায় দেব-জিতের যুগলবন্দি দেখা যাবে?

দর্শকদের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন দেব নিজেই। তিনি কোনো রাখঢাক না করে জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পূজার পর তাঁদের দুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

তবে দেবের মতে, একসঙ্গে কাজের আগ্রহ থাকলেই হবে না, প্রয়োজন একটি উপযুক্ত চিত্রনাট্যের। এমন একটি গল্প প্রয়োজন, যেখানে দর্শক আবারও নতুনভাবে অনুভব করতে পারবেন দেব-জিতের পুরনো রসায়ন।

দেবের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই তাঁদের ভক্তরা আশায় বুক বাঁধছেন। ‘দুই পৃথিবী’র পর নতুন কোনো গল্পে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

 

এর আগে দেবের ক্যারিয়ারের ২০ বছর উদ্‌যাপনের আয়োজনে জিতের অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। ‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতেও তাঁকে দেখা যায়নি। ফলে দুই তারকার সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: ইসলামী ছাত্রশিবিরের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির

তবে সেসব আলোচনা যে এখন অতীত, তা জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে দেবের উপস্থিতিতে আরো স্পষ্ট হয়েছে। জিতের সিনেমার বক্স অফিস আয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখেও ভক্তদের জবাব দিয়েছিলেন দেব। এবার সরাসরি জিতের সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে দুই তারকার পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন তিনি।

অন্যদিকে দেবের সঙ্গে আবার সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জিৎও। সাংবাদিকদের সামনে দেবের আগামী সিনেমার জন্য শুভকামনা জানান তিনি। সেই সঙ্গে দেবের ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ পেলে হাজির হওয়ার কথাও বলেন।

দেবকে আলিঙ্গন করে জিৎ বলেন, ‘দেশু ৭-এর জন্য অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে, আমি আবার আসব।’

দুই তারকার এমন উষ্ণতায় ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের তুলনা, প্রতিদ্বন্দ্বিতা আর ভক্তদের পৃথক শিবিরের বাইরে দেব-জিৎ যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সাম্প্রতিক এই মুহূর্ত যেন সেটিই আরো স্পষ্ট করে দিল।

আরও পড়ুন: ঢাকায় গ্রেপ্তার পলাতক সহকারী শিক্ষক, স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাজপুর বায়তুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অমানবিক আচরণ ও বেতন আটকে রাখার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


শাহবাজপুর বায়তুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অমানবিক আচরণ ও বেতন আটকে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়া চাঁন্দা আলী বাড়ি মোড়ে অবস্থিত বায়তুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের প্রতি অমানবিক আচরণ এবং তাদের ন্যায্য বেতন আটকে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাবেক শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসায় খেদমতে যোগদানের সময় তাদের সাথে সদয় ও মিষ্টি ভাষায় কথা বলে নিয়োগ দেওয়া হলেও, কিছুদিন পর প্রধান শিক্ষকের আচরণে পরিবর্তন আসে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, চাকরি করার সময় প্রধান শিক্ষক অশালীন ভাষা ব্যবহার করে এবং গালিগালাজের শিকার হতে হয় তাদের।

এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একপর্যায়ে তারা খেদমত থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে অভিযোগ অনুযায়ী, চাকরি ছাড়ার সময় তাদের সম্পূর্ণ বেতন পরিশোধ করা হয়নি। প্রধান শিক্ষক তখন পরবর্তীতে বাকি টাকা পরিশোধের আশ্বাস দিলেও, বাড়ি ফিরে যোগাযোগ করার পর তিনি বিভিন্ন অজুহাতে টাকা প্রদান এড়িয়ে যান এবং একপর্যায়ে ফোন কেটে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা আরও জানান, পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে ভুল নম্বর বলে কল কেটে দেওয়া হয়। কয়েক দফা চেষ্টার পর প্রধান শিক্ষক সরাসরি জানিয়ে দেন যে, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না এবং বেতন পরিশোধ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী ও অভিভাবক মহলে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


দিনাজপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

 

দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু ঘটেছে, যার নাম পলাশ চন্দ্র রায় (৩২)। তিনি উপজেলার ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা গ্রামের টেপরা ছেলে।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে পলাশ তার ধানক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তিনি জমিতে সেচের কাজ করছিলেন।

 

হঠাৎ বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বোচাগঞ্জ থানার এসআই মোহবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ধানক্ষেতে মেশিন দিয়ে পানি দেওয়ার সময় বজ্রাঘাতে পলাশের মৃত্যু হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংকট উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


সংকট উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার গঠনের ৬ মাস পর এখন জনজীবনের জরুরি সংকট উত্তরণে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এখন আর কোনোভাবেই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা নষ্ট হতে দেওয়া যাবে না।

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, কেবল ভারতের ক্ষেত্রে নয়, সকল পরাশক্তির সাথেই জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের এই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সকল অপপ্রচার ও অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সাইফুল হক বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশনির্ভর করে রাখা যাবে না।  জাতীয় স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুন ২০১৫ থেকে মে ২০২৬ পর্যন্ত সময়ে নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করার জন্য ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ তথ্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্তের আলোকে এই কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জুন ২০১৫ থেকে মে ২০২৬ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

 

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন উপযুক্ত প্রতিনিধি।

প্রশাসন সূত্রে জানা যায়, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্তসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। পরে এসব বিষয়ে যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন চৌধুরী বলেন, ‘রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত সময়ে ঘটে যাওয়া সার্বিক অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%