ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইনফান্তিনোকে এবার সমর্থন দিচ্ছে না ইংল্যান্ডও


ইনফান্তিনোকে এবার সমর্থন দিচ্ছে না ইংল্যান্ডও

নিজের পায়ে নিজে কুড়াল মারার পথে রয়েছে ইনফান্তিনো। ছবিটি রয়টার্সের।

ফিফার সভাপতি হিসেবে চেয়ারে আছেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু তার চেয়ারকে সমর্থন দেওয়ার খুঁড়াগুলো এখন নড়বড়ে হয়ে পড়েছে।

এখন এটি ভাবার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে, তিনি কি চতুর্থ মেয়াদে এই চেয়ারটি রক্ষা করতে পারবেন?

আরও পড়ুন: মাদকের বিস্তারে রাজনৈতিক পেট্রোনাইজেশনের অভিযোগ ইশরাক হোসেনের

কারণ, ইতিমধ্যে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে ‘লাল কার্ড’ দেখাতে চারণ করছে। তারা আগামী নির্বাচনে তার সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘২০২৭-২০৩১ মেয়াদে ফিফা প্রেসিডেন্ট পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন।’

এবার শোনা যাচ্ছে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও খুব শিগগিরই ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য টামইস’ জানিয়েছে তাদের প্রতিবেদনে এই বিষয়টি। অন্যদিকে, উয়েফা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

দীর্ঘদিন ধরে চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর সভাপতি হওয়া মনে হচ্ছিল প্রায় নিশ্চিত। তবে মার্চ মাসে ফিফা কংগ্রেসের সভাপতি নির্বাচনে নিজের পথকে অনেক কঠিন করে তুলেছেন সুইজারল্যান্ড অধিবাসী এই ফিফা সভাপতি।

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলির স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তার এমন উদ্যোগের কথা শুনেই মহাদেশীয় ভিত্তিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাগুলো তেলে-বেগুনে জ্বলে ওঠে। উয়েফার পর কনক্যাকাফ-এএফসি ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে প্রতিবাদ জানায়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আরও এক ধাপ এগিয়ে ফিফাকে হুমকি দেয় যে, বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় তাহলে তারা বিশ্বকাপই বয়কট করবে।

আরও পড়ুন: গোড়ালির চোটে সিলেট টেস্টে সাদমানের খেলা অনিশ্চিত

চতুর্থদিক থেকে এই কঠোর সমালোচনার মুখোমুখি হয়ে বিশ্বকাপের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত থেকে ফিফা পিছু হটে যায়। তবে পরিকল্পনা থেকে সরে আসলেও ইনফান্তিনোকে বিকল্প হিসেবে ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে কোনো সমর্থন তিনি পাচ্ছেন না। তার নিজের ওপর থেকে আস্থা হারাচ্ছে সদস্য দেশগুলো। তার পরিবর্তে, আগামীতে সভাপতির চেয়ারে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। যেমন, উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবং ফরাসি ক্লাব পিএসজির সভাপতি নাসের-আল খেলাইফির নামও রয়েছে সেই তালিকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং সুসংহত করার জন্য।

প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রান্তরের উৎপাদন বৃদ্ধির জন্য নর্থ্রপ গ্রুম্যানের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে পেন্টাগন।

লকহিড মার্টিনের সমন্বয়ে এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো মূল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি চাহিদার নিশ্চয়তা প্রদান করা। এর ফলে প্যাক-৩ ক্ষেপণাস্ত্রের উৎপাদন তিনগুণ ও থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন চারগুণ বৃদ্ধি করা সম্ভব হবে।

পেন্টাগন কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে। এটি সরঞ্জাম সরবরাহের গতিকে বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের সার্বিক আকাশ প্রতিরক্ষা খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে।

এ বিষয়ে পেন্টাগনের অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি মাইকেল পি ডাফি বলেন, অস্ত্রাগার গড়ে তোলার জন্য বিভিন্ন স্তরে একটি গতিশীল ও টেকসই সরবরাহ শৃঙ্খল থাকা অত্যন্ত জরুরি। নর্থ্রপ গ্রুম্যানের মতো যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে এই কাঠামোগত চুক্তি প্যাক-৩ এবং থাড ইন্টারসেপ্টরের উৎপাদন ত্বরান্বিত করবে।

চুক্তির বিস্তারিত অনুযায়ী, প্যাক-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্টের (এমএসই) জন্য সলিড রকেট মোটরের দ্বিতীয় একটি বিকল্প উৎস সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারের প্রতিযোগিতাকে উৎসাহিত করবে। একইসঙ্গে এই চুক্তির অধীনে প্যাক-৩ ইন্টারসেপ্টরে ব্যবহৃত ইগনিশন সেফটি ডিভাইসের উৎপাদন বাড়ানো হবে। যেহেতু থাড কর্মসূচির আওতায় ইন্টারসেপ্টরের প্রধান কাঠামোগত উপাদান যেমন—মিড-বডি শেল, মাজল কভার এবং রেল কার অ্যাসেম্বলির উৎপাদন চারগুণ বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটক নিহতের ঘটনায় কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ, মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


পর্যটক নিহতের ঘটনায় কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ, মামলা দায়ের

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত পর্যটক শৌভিক রায়ের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি বানানো হয়েছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার দিন শনিবার রাত এবং রোববার দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালিয়েছে প্রশাসন। প্রশাসন নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে প্যারাসেইলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, সংযোজিত ও বিচ্ছিন্ন বিভিন্ন যন্ত্রাংশ, ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি ও অন্যান্য স্পেয়ার পার্টস জব্দ করা হয়েছে।

গত শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়। এরপর থেকে এই বিনোদন কার্যক্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

পর্যটকদের অভিযোগ হলো, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই প্যারাসেইলিং পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেছেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত এসব প্যারাসেইলিং কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


পিরোজপুরে কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশ

পিরোজপুর, ৩ আগস্ট, ২০২৬ : সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্নভাবে কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় সরকারী কর্মঘণ্টার সময় চলাকালীন সরকারি চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে সিভিল সার্জন কার্যালয়।

আজ সোমবার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি কর্মঘণ্টার সময় কোনো সরকারি চিকিৎসক কোনও ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে কাজ করতে পারবেন না।

এতে এই বিষয়টি স্পষ্টভাবে সতর্ক করে জানানো হয়েছে যে, যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুসারে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মঘণ্টার সময় যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার অনুলিপিটি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।

এছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জেলার সকল সদস্য প্রতিষ্ঠানে অবিলম্বে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে স্থানীয় মানুষের গনগবেষনায় জীবনযাত্রায় চরম নেতিবাচক প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


কলাপাড়ায় জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে স্থানীয় মানুষের গনগবেষনায় জীবনযাত্রায় চরম  নেতিবাচক প্রভাব

পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বেসরকারি সংস্থা প্রান্তজনের আয়োজনে স্থানীয় মানুষের ২ বছরের গণগবেষণার পর এমন তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, একশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালীর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় গবেষণার ফলাফল প্রকাশকালে বলা হয়, ধানখালীতে কয়েকটি অপরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প (তাপবিদ্যুৎ কেন্দ্র) নির্মাণের পর স্থানীয় মানুষের জীবনযাত্রায় নজিরবিহীন পরিবর্তন দেখা দেয়। এ প্রেক্ষাপটে দুই বছর আগে 'প্রান্তজন'-এর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের সহযোগিতায় ২০ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে ওই এলাকায় একটি গণগবেষণা চালানো হয়। গবেষণায় উঠে আসে, স্থানীয় বাসিন্দাদের আর্থিক স্বচ্ছলতার অবনতি, ক্রমবর্ধমান সামাজিক সংকট, চিরায়ত পেশার বিলুপ্তি, পরিবেশগত বিপর্যয়, সুপেয় পানির সংকট, বিশুদ্ধ বায়ুর অভাব, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের ক্ষয়, মাটির লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদনে বিপর্যয়, জনস্বাস্থ্য সংকট, বহুমাত্রিক রোগব্যাধির বিস্তার, নারীদের ওপর লিঙ্গভিত্তিক বিরূপ প্রভাব এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতিসহ নানা নেতিবাচক দিক। গবেষণায় বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার বন্ধ, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্ল্যান্টসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মোট পাঁচটি সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সবশেষে ফলাফল প্রকাশের পর গবেষণায় অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%