ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে আবেগঘন পোস্ট অনিল কাপুরের


ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে আবেগঘন পোস্ট অনিল কাপুরের

বলিউডের খ্যাতনামা অভিনেতা অনিল কাপুর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আবার সাক্ষাৎ করেছেন। প্যারিসে অনুষ্ঠিত এই সাক্ষাতে শিল্প, সংস্কৃতি, সিনেমা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং স্থাপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) অনিল কাপুর তার ফেসবুক পোস্টে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে তিনি ম্যাক্রোঁর সঙ্গে তোলা কয়েকটি ছবি যুক্ত করেছেন।

অভিনেতা তার পোস্টে উল্লেখ করেন, ভারতে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে দেখা হওয়ার সময় তাদের কথোপকথন এতটাই স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল, তারা বহুদিনের পরিচিত। প্যারিসে পুনরায় সাক্ষাতের সময়ও তিনি সেই আন্তরিকতা অনুভব করেছেন।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ

অনিল কাপুর আরও জানান, তারা ম্যাক্রোঁর কার্যালয়ে নেপোলিয়নের সময়ের কিছু ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেছেন। ইতিহাসের শিক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী কেমন হবে, সেই বিষয়েও আলোচনা হয়েছে।

ম্যাক্রোঁর আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনিল কাপুর তাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। পাশাপাশি, ভবিষ্যতে ভারতে তাকে স্বাগত জানানোর আশা ব্যক্ত করেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে পশুপ্রেমীদের মধ্যে ২০০ প্যাকেট ক্যাট ফুড বিতরণ ছাত্রদল নেতা আপনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


ঢাবিতে পশুপ্রেমীদের মধ্যে ২০০ প্যাকেট ক্যাট ফুড বিতরণ ছাত্রদল নেতা আপনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পশুপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে প্রায় ২০০ প্যাকেট বিড়ালের খাবার (ক্যাট ফুড) বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে।

‎

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ৬০ জনের বেশি শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। তাদের মধ্যে প্রায় ২০০ প্যাকেট ক্যাট ফুড বিতরণ করা হয়। সম্পূর্ণ দেশীয়ভাবে উৎপাদিত ক্যাট ফুড ব্র্যান্ড ‘নুরা’র সহযোগিতায় এ উদ্যোগটি বাস্তবায়িত হয়।

‎

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিনা মূল্যে ক্যাট ফুড পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ক্যাম্পাসের পথবিড়ালসহ আশপাশের অসহায় প্রাণীদের খাবার ও যত্নের বিষয়টি অনেকেই ব্যক্তিগত উদ্যোগে দেখভাল করেন। তাদের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। একই সঙ্গে ভবিষ্যতে প্রাণীদের কল্যাণে এমন ব্যতিক্রমী কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

‎

আয়োজক আবরার হামীম আপন বলেন, ক্যাম্পাসের পথবিড়ালসহ আশপাশের পশুপাখির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগটি নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্পাসের পথবিড়ালদের খাবার দেন এবং দেখভাল করেন। তাদের এ প্রচেষ্টাকে উৎসাহিত করা এবং প্রাণীদের প্রতি অন্যদেরও দায়িত্বশীল করে তুলতে জন্মদিন উপলক্ষে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

‎

তিনি আরও বলেন, ‘আমার প্রত্যাশা, এ উদ্যোগ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবেন। আশপাশের পশুপাখি এবং ক্যাম্পাসের পথবিড়ালদের যত্নে আরও বেশি মানুষ এগিয়ে আসবেন। প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জন গ্রেফতার

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করেছে।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার নিয়মিত অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১২ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন এবং হাতিরঝিল থানায় ৫ জন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক দুই সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের ২৪৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৪০ থেকে ৪১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে, পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করে ১০৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর পরদিন, ১৮ নভেম্বর একই আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে। একই দিনে দায়ের করা অপর মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, এসব মামলার মধ্যে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য ও আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. শামীম আহমেদ (৫০) এবং একই সংগঠনের সক্রিয় সদস্য মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে শামীম আহমেদকে এবং রাত সাড়ে ৯টার দিকে বালিতিতা মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারে নিজ বাড়ি থেকে আনোয়ারুল আজিম ওরফে বাপ্পিকে এবং রাত সাড়ে ১০টার দিকে ছোট বিলশলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গোল্ডেন সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৮ নভেম্বর দায়ের করা অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার চারজনকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%