প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পশুপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে প্রায় ২০০ প্যাকেট বিড়ালের খাবার (ক্যাট ফুড) বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ৬০ জনের বেশি শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। তাদের মধ্যে প্রায় ২০০ প্যাকেট ক্যাট ফুড বিতরণ করা হয়। সম্পূর্ণ দেশীয়ভাবে উৎপাদিত ক্যাট ফুড ব্র্যান্ড ‘নুরা’র সহযোগিতায় এ উদ্যোগটি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিনা মূল্যে ক্যাট ফুড পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ক্যাম্পাসের পথবিড়ালসহ আশপাশের অসহায় প্রাণীদের খাবার ও যত্নের বিষয়টি অনেকেই ব্যক্তিগত উদ্যোগে দেখভাল করেন। তাদের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। একই সঙ্গে ভবিষ্যতে প্রাণীদের কল্যাণে এমন ব্যতিক্রমী কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
আয়োজক আবরার হামীম আপন বলেন, ক্যাম্পাসের পথবিড়ালসহ আশপাশের পশুপাখির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগটি নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্পাসের পথবিড়ালদের খাবার দেন এবং দেখভাল করেন। তাদের এ প্রচেষ্টাকে উৎসাহিত করা এবং প্রাণীদের প্রতি অন্যদেরও দায়িত্বশীল করে তুলতে জন্মদিন উপলক্ষে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার প্রত্যাশা, এ উদ্যোগ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবেন। আশপাশের পশুপাখি এবং ক্যাম্পাসের পথবিড়ালদের যত্নে আরও বেশি মানুষ এগিয়ে আসবেন। প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন