ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ার মাকড়সার মতো গর্তে প্রাচীন উল্কাপিণ্ডের চিহ্নের সন্ধান


অস্ট্রেলিয়ার মাকড়সার মতো গর্তে প্রাচীন উল্কাপিণ্ডের চিহ্নের সন্ধান

পশ্চিম অস্ট্রেলিয়ার একটি অদ্ভুত ভূমিরূপের ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা, যা মাকড়সার মতো দেখতে। এই গর্তটির নাম ‘স্পাইডার ক্রেটার’, যা একটি উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক ক্ষয়ের ফলে কয়েক শ কোটি বছর ধরে এটি বর্তমানের অদ্ভুত আকৃতি অর্জন করেছে।

এনডিটিভি জানিয়েছে, ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর নাসা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার যৌথ উপগ্রহ ল্যান্ডস্যাট ৯-এর একটি যন্ত্রের মাধ্যমে গর্তটির ছবি তোলা হয়। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে অবস্থিত। গর্তটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার এবং প্রস্থ ১১ কিলোমিটার, যেখানে মাঝখানে মাকড়সার মতো দেখতে অংশটির প্রস্থ প্রায় ৪ কিলোমিটার।

ভূতত্ত্ববিদদের মতে, গর্তের কেন্দ্রে অবস্থিত উঁচু অংশের অবশিষ্টাংশ থেকেই এই মাকড়সার মতো নকশাটি তৈরি হয়েছে। যখন কোনো উল্কাপিণ্ড মাটিতে প্রচণ্ড বেগে আঘাত করে, তখন ভূগর্ভে প্রবল চাপ সৃষ্টি হয়। এই চাপের ফলে গর্তের তলদেশের কিছু অংশ উপরের দিকে উঠে আসে, যা মাঝখানের উঁচু অংশটি তৈরি করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

গর্তটির চারপাশে মাকড়সার পায়ের মতো ছড়িয়ে থাকা হালকা রঙের অংশগুলো আসলে বেলেপাথরের উঁচু শিরা। দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক ক্ষয়ের কারণে আশপাশের পাথরের অন্যান্য স্তরগুলো সরে গেছে, তবে শক্ত বেলেপাথরের এই অংশগুলো টিকে রয়েছে।

বিজ্ঞানীরা কয়েক দশক ধরে স্পাইডার ক্রেটারের উৎপত্তি নিয়ে গবেষণা করছেন। একসময় তাদের কেউ কেউ ধারণা করেছিলেন যে, আগ্নেয়গিরির কারণে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে।

তবে পরবর্তীতে সরেজমিনে গবেষণা চালিয়ে ভূতত্ত্ববিদেরা প্রাচীন উল্কাপিণ্ডের আঘাতের চিহ্ন খুঁজে পান। এর মধ্যে রয়েছে পাথরের গায়ে পাখার মতো ছড়িয়ে থাকা বিশেষ ধরনের ফাটল, যেগুলোকে বলা হয় ‘শ্যাটার কোন’। প্রবল শক্তির আঘাতে পাথরের ভেতরে চাপ ছড়িয়ে পড়লে এ ধরনের ফাটল তৈরি হয়। গর্তের মাঝখানের গম্বুজের পুরো অংশজুড়ে এসব ফাটল পাওয়া গেছে।

এছাড়া, বিজ্ঞানীরা বেলেপাথরের মধ্যে থাকা আঘাতের ফলে পরিবর্তিত কোয়ার্টজ ও জিরকন স্ফটিক নিয়েও গবেষণা করেছেন। পরীক্ষাগারে এসব খনিজ বিশ্লেষণ করে উল্কাপিণ্ডটি কী কোণে মাটিতে আঘাত করেছিল, সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে উল্কাপিণ্ডটি ঠিক কত বছর আগে আঘাত হেনেছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


নীলফামারীতে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নতুন বস্ত্র পেয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ প্রকাশ করেন। তাঁরা জানান, দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, যুগ্ম আহ্বায়ক টিকেন্দ্রজিৎ রায় মিরু, নীলফামারী সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার হিরু, বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী শাখার আহ্বায়ক সুমন চক্রবর্তী এবং নীলফামারী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রিয়া কুণ্ডু প্রমুখ।

বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের সামাজিক উদ্যোগের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাক পদত্যাগ করছেন, মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ইশরাক পদত্যাগ করছেন, মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন। তিনি বলেন, "উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।"

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, "সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।"

তিনি উল্লেখ করেন, "হিন্দুধর্মের ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমরা শুনেছিলাম, বিএনপি সরকার নাকি সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দু ভাইয়েরা ভালো নেই। বিএনপি সরকার তাদের ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসের যে ডেটা তারা বলেছিলেন, সেখানেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।"

এছাড়া, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ইস্যু তুলে ধরার জন্য বলেছেন। তিনি মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেন, "আমরা সবকিছুই করব। তবে হিন্দু ভাইয়েরা যাতে কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে।"

তিনি সতর্ক করে বলেন, "আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’—এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তাদের ভালোবাসা রয়েছে, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি। এমন কোনো কাজ করবেন না, যাতে তারা আহত হন। দরকার হলে আপনারা তাদের সঙ্গে বসেন। তাদেরও আপনাদের সঙ্গে বসতে ইচ্ছুক। ভুল-বোঝাবুঝির অবসান হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


পূর্বধলায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলায় ফার্মেসিতে কাজ করা এক শিশুকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে পুলিশ এক মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০)-কে রোববার (১৮ অক্টোবর) রাতে গ্রেফতার করে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর একটি ফার্মেসির দোকানও রয়েছে, যেখানে ভুক্তভোগী শিশুটি কাজ করত।

লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেছেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তাঁর সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত দুলাল শিশুটিকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করেন এবং থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে। পরবর্তীতে নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ ও আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে ১২ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে ১২ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেল

গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে এজিয়ান সাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি এবং পুলিশের জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে অন্তত ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে একটি শিশু এবং চারজন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

গ্রিসের কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, লেসবস দ্বীপের নিকটবর্তী একটি নৌকার সঙ্গে পুলিশের টহল জাহাজের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একটি শিশু এবং চারজন নারী রয়েছেন।

অন্যদিকে, সামোস দ্বীপের কাছে আরেকটি ছোট নৌকা ডুবে যাওয়ার ফলে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

দুটি ঘটনার সম্মিলিতভাবে মোট ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে নৌকাগুলোতে মোট কতজন ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রদান করেনি।

উন্নত জীবনের সন্ধানে ইউরোপে পৌঁছাতে অভিবাসনপ্রত্যাশীদের একটি অংশ প্রায়শই বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেন। তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী এজিয়ান সাগর একটি গুরুত্বপূর্ণ অভিবাসনপথ হিসেবে পরিচিত। এই পথ দিয়ে প্রায়ই নৌকাডুবি এবং প্রাণহানির ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%