ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অভয়নগরে ইয়াবা কারবারিসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড


অভয়নগরে ইয়াবা কারবারিসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

 

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী পৃথক অভিযানের ফলস্বরূপ একজন ইয়াবা কারবারি এবং চারজন মাদকসেবীসহ মোট ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। তাদেরকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, বালিয়াডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াবা ট্যাবলেট কারবারি দেলোয়ার হোসেন দুলি (৩৭), বৌবাজার এলাকার মৃত মোহাম্মদ মোল্যার মেয়ে মাদকসেবী রোজিনা বেগম (৪০), গুয়াখোলা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৫৭), একই গ্রামের মৃত খলিলের ছেলে জাহাঙ্গীর (৩৭) এবং শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহুল ইসলাম হিমেল (১৯)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন দুলিকে আটক করা হয়। এরপর বৌবাজার এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ মাদকসেবী রোজিনা বেগমকে আটক করা হয়। গুয়াখোলা গ্রামের পৌর বাইপাস সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ফারুক বিশ্বাস এবং একই গ্রামের হাইস্কুল গেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে ৯৫ (পচাঁনব্বই) দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা করে জরিমানা করেন। অপর অভিযানে শংকরপাশা গ্রামে নিজ বাড়ি থেকে রাহুল ইসলাম হিমেল নামে এক মাদকসেবীকে মাতলামির অভিযোগে আটক করা হয়। তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনকে ৯৫ (পচাঁনব্বই) দিন এবং একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ (পাঁচ শ) টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যথাযোগ্য মর্যাদায় কালিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


যথাযোগ্য মর্যাদায় কালিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালিত

হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় এবং ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, হামদ ও নাথে রসুল পরিবেশন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, মহানবী হযরত মুহাম্মদ (স:) এর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং বিশেষ দোয়া অনুষ্ঠান।

হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পিরোলী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: রহমত শেখ, কালিয়া উপজেলা বিএনপির সদস্য বায়েজিদ হোসেন, ইস্রাফিল জোয়ার্দার, বিএনপিনেতা দিদার শরীফ ও মাহমুদ মোল্যা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান ও জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: সামছুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হক, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস এবং ধর্মীয় শিক্ষক মো: উবায়দুল্লাহ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ি প্রেস ক্লাবে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ি প্রেস ক্লাবে দোয়া মাহফিল

ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না। 

সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থায়ী পরিষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী ও কাউছার সিকদার, সহসভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, সহসম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, স্থায়ী পরিষদ সদস্য এম জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম, আবদুল কাদের চৌধুরী এবং সহযোগী সদস্য মো. তারেক।

অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা কাউছার সিকদার। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলেরও ইনিংস ব্যবধানে হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলেরও ইনিংস ব্যবধানে হার

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই চিত্র বাংলাদেশ ইমার্জিং দলের। দুই ইনিংস মিলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এক ইনিংসের সমান রান করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন-ইফতেখার হোসেন ইফতিরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।

বেনোনির উইলমোর পার্কে জেপি কিংয়ের সেঞ্চুরি ও মাইকেল ভ্যান ভারেনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইফতি ও রবিনের হাফ সেঞ্চুরির পরও ২৭১ রান তোলে বাংলাদেশ। এমন অবস্থায় সফরকারীদের ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা।

৩ উইকেটে ৯৪ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামেন ইফতি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। সকালের শুরুতে ১২৮ বলে হাফ সেঞ্চুরি করেন ইফতি। বাঁহাতি ওপেনারের পঞ্চাশ ছোঁয়ার ওভারে আউট হয়েছেন রিজওয়ান। স্পিনার শেল্ক এনগেলব্রেখটের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ৯৫ বলে ২৮ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটার। হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন ইফতিও।

এনগেলব্রেখটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার। ১৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতি। এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আমিনুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ আব্দুল্লাহ। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই সাজঘরে ফেরেন বিপ্লব।

ডানহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন। ৪৩ বলে ১৩ রান করেছেন বিপ্লব। শেষের দিকে মইন খান, রোহান, মেহেদী হাসানরা দ্রুতই ফিরেছেন। শেষ ব্যাটার হিসেবে আব্দুল্লাহ ৪৪ রানে ফিরলে ২১০ রানে অল আউট হয় বাংলাদেশ ইমার্জিং। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার এনগেলব্রেখট একাই নিয়েছেন পাঁচ উইকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


মেহেরপুরে তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

 

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় একটি বাড়িতে ঢুকে সায়ন নামের এক যুবক তরুণী স্মৃতি আক্তারের ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগে অভিযুক্ত হয়েছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসার সময় তরুণীর বাবা ও মাকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর মেহেরপুর সদর থানা পুলিশ অভিযুক্ত সায়নকে শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করে। বুধবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন এবং তাঁদের মেয়ে স্মৃতি আক্তার। হামলার ফলে স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালায়। একপর্যায়ে সে কুপিয়ে স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়। স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তাঁর বাবা-মা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন আহত হন। পরে সায়ন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু করে। পরে শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়নকে আটক করে সদর থানা পুলিশ। অভিযুক্ত সায়ন ওই এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, “ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।” এদিকে, বাড়িতে ঢুকে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত করছে কী কারণে এই হামলা এবং এর পেছনে কোনো পূর্ববিরোধ বা সম্পর্কের বিষয় রয়েছে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%