০৬:০৯ এম
আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি সামনে এসেছে। এই তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবল খেলায় ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা বিশেষ তৎপরতা শুরু করেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছে।
উক্ত চিঠিতে আহ্বান জানানো হয়েছে যে, ফিফার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে যেন সকল ফুটবল অ্যাসোসিয়েশন একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে। ইউরোপীয় নীতি নির্ধারকদের মতে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে ইউরোপের দেশের এখনই হস্তক্ষেপ করা প্রয়োজন এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের দাবি জানানোর জন্য এটি একটি উপযুক্ত সময়।
আরও পড়ুন: মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
ঘটনার সূত্রপাত ঘটে গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে। ওই খেলায় বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই লাল কার্ডকে ‘অন্যায়’ হিসেবে দাবি করেন। এরপর ফিফা একটি অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে।
শোনা যাচ্ছে, ট্রাম্প এই বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন এবং ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান। এই ঘটনার ফলে ফিফা নিয়ে গভীর সন্দেহের জন্ম হয়েছে।
ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই ঘটনার কড়া সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’
এছাড়া, ফিফা বিশ্বকাপ ২০২৬- এর একাধিক ম্যাচে ফিফা এবং এর কর্তৃপক্ষ রেফারি বিতর্কে জড়িয়ে পড়েছে। ইউরোপীয় পার্লামেন্ট এসব অভিযোগসহ খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে।
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন