ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ২০ বোমা মেশিন


গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ২০ বোমা মেশিন

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন দিনভর টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতুন কুমার অধিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধ উত্তোলন কাজে ব্যবহৃত ২০টি লিস্টার (বোমা মেশিন) ধ্বংস করা হয়। এ ছাড়া, পাঁচটি অস্থায়ী তাঁবু গুঁড়িয়ে দেওয়া হয় এবং দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়।

আরও পড়ুন: বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মাসুমা পেলেন এ গ্রেড

অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। প্রশাসন জানায়, সংশ্লিষ্ট এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন প্রতিরোধ এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

টাস্কফোর্সের এই অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, ৪৮ বিজিবির সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সাংবাদিকদের জানান, "জনস্বার্থ রক্ষা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করবে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সারাদেশের ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করবে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার সারাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজও চলছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রংপুর জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সুস্থধারার ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। খেলাধুলাকে সরকার শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিক ও আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষভাবে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে এখানে নিয়মিত খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিবেশ তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী জানিয়ে দেন, আগামী জানুয়ারি থেকে ক্রিকেট, হকি, শুটিংসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের জন্য একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রকাশ করা হবে। পরিকল্পিতভাবে সারা বছর বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজন করা হবে, যাতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির পথও সুগম হবে।

আমিনুল হক ক্রীড়াঙ্গনে অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খেলাধুলার উন্নয়নে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

অনুষ্ঠানে ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে সনদ বিতরণ করা হয়। জেলা স্টেডিয়াম পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানালো ছাত্রদল, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


এইচএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানালো ছাত্রদল, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। সংগঠনটি একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।

ছাত্রদলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের প্রত্যাশা, আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়েছে।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-বর্জ্য দূষণ রোধে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ই-বর্জ্য দূষণ রোধে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

প্রযুক্তির ব্যবহারের বৃদ্ধি সঙ্গে দেশে ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্যের অপরিকল্পিত ব্যবস্থাপনা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে, পরিবেশকর্মীরা তরুণ সমাজকে ই-বর্জ্য দূষণ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকায় আয়োজিত একটি সচেতনতামূলক প্রচারাভিযানে বক্তারা এই আহ্বান জানান।

ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (VFE) এবং ইউক্যানের (YOUCAN) যৌথ উদ্যোগে, ভাঙাড়িওয়ালার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, পুরোনো মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, নষ্ট ব্যাটারি ও চার্জারের মতো ইলেকট্রনিক পণ্যে সিসা, পারদ ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে। এসব বর্জ্য সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া কিংবা খোলা জায়গায় পোড়ানোর ফলে মাটি, পানি ও বায়ুদূষণ ঘটে। পাশাপাশি, মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ে।

ইউক্যানের প্রতিষ্ঠাতা যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, “ই-বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনতে তরুণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। শুধু সচেতনতা তৈরি নয়, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার চর্চাও বাড়াতে হবে।”

ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের পরিচালক শেখ শাহরুখ ফারহান বলেন, “ই-বর্জ্য দূষণ রোধে তরুণদের শুধু নিজেদের সচেতন হতে হবে না, পরিবার ও কমিউনিটিতেও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনার চর্চা ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

ভাঙাড়িওয়ালার উদ্যোক্তা নাসিম নেক বলেন, “ই-বর্জ্যকে সাধারণ আবর্জনা হিসেবে বিবেচনা না করে সঠিকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহারের আওতায় আনতে হবে। এ জন্য ভাঙাড়ি সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরি।”

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মতো জনবহুল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও, সে অনুযায়ী ই-বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও নিরাপদ পুনর্ব্যবহারের ব্যবস্থা গড়ে ওঠেনি। এই কারণে ই-বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

তারা বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনা শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয়। নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং তরুণ সমাজকে সম্মিলিতভাবে এই বিষয়ে দায়িত্ব পালন করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবহারের অনুপযোগী ইলেকট্রনিক পণ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত সংগ্রহকেন্দ্রে জমা দেওয়ার, মেরামতের মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্য পুনরায় ব্যবহার এবং নিরাপদ পুনর্ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক পর্যায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জনসম্পৃক্ততামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ক্যাম্পেইনের মূল স্লোগান ছিল—‘Recycle, Rethink, Reform, Reuse’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখিপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সখিপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শনিবার ( ‎৩১ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হতেয়া মাওলানা পাড়া সালাফিয়া আলিম মাদ্রাসা এবং গোহাইল বাড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি স্থাপন করেন। এই উপলক্ষে সান স্টার ইনস্টিটিউট বিএম কলেজ মাঠে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী এ সময় সালাফিয়া মাদ্রাসার ভবন, বড়চালা বাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিভিন্ন রাস্তা, মসজিদ, মন্দিরসহ উন্নয়নমূলক বরাদ্দের তথ্য তুলে ধরেন।

এছাড়াও কান্ট্রি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মোঃ আনিসুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোভিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, সাবেক সভাপতি আব্দুস সামাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%