০৮:২৩ পি.এম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণে ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বৃদ্ধি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।
রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্কুল পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের জন্য তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর পর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এর পর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। আঞ্চলিক পরিচালকদের জন্য চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। কিন্তু সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরবর্তীতে কারিগরি ত্রুটি সমাধান হওয়ায়, যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ইনপুট করতে সক্ষম হয়নি, তাদের জন্য অতিরিক্ত সময় বৃদ্ধি করা হলো।
আরও পড়ুন: শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন