০৮:২৬ পি.এম
ঢাকার সাভারে একটি সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজন মারা গেছেন। এই ঘটনা ঘটে রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায়।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম কুটি ব্যাপারী (৭০) বলে জানা গেছে। অন্য দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক
বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার জানিয়েছেন, কুটি ব্যাপারী দুই কৃষককে নিয়ে ক্ষেত থেকে সবজি তুলছিলেন। দুপুরের পর বৃষ্টির সময় বজ্রপাতে তিনজনই প্রাণ হারান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন