ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড


গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন জায়গা হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে।

গ্রামপুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা নির্ধারিত পোষাক পরে ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টার মধ্যে মহাসমাবেশের স্থলে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আরও পড়ুন: পটিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম, ৪ জন গ্রেপ্তার

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার একটি পত্রে দেশের সকল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সকল উপ-পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর ২০২৬ তারিখে শের-ই-বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ড’ তেজগাঁও, ঢাকা-১২১৫ তে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া আটক

নেত্রকোণা, ৩১ অক্টোবর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার একটি অভিযানে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি সহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

আজ শনিবার দুপুরে, বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামের দুলাল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ৫শ’ রুপি মূল্যমানের ৮শ’ ৬ টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। জব্দকৃত নোটগুলোর মোট পরিমাণ ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

আটক দুলাল মিয়া ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাসসকে জানানো হয়েছে যে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে। এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং অর্থনৈতিক অংশীদারত্বের সুযোগগুলো সম্প্রসারণ করা।

সফরকালে অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতার ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

সফরের সময় প্রতিনিধি দলটি দক্ষিণ কোরিয়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবে। এসব বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়গুলো আলোচনা হবে।

ইআরডি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে স্যামসাং, হানওয়া ওশান, নাভার, ইয়ংওয়ান, ফিউরিওসাএআই এবং এলজি এআই রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসকে গ্যাস ও নাভারের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এবং কোরিয়া এক্সিম ব্যাংকের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ইআরডি পরিচালিত আইজিএনডি উদ্যোগের লক্ষ্য হলো পরিবহন, জ্বালানি, নগর সেবা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামোতে সমন্বিত বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কেন্দ্র, শিল্পাঞ্চল, শহর ও বাণিজ্যিক প্রবেশদ্বারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা।

সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর আওতায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, ঢাকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানীর বাইরেও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে নতুন প্রবৃদ্ধি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত কয়েকটি ধাপে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় আনুমানিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চাহিদা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, দ্বিপক্ষীয় পিপিপি প্ল্যাটফর্মের আওতায় বাংলাদেশের অবকাঠামো খাতের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করা হয়েছে, যা কোরিয়ার বেসরকারি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টায় সহায়ক হতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা রয়েছে এমন বরাদ্দবিহীন ১৭টি অননুমোদিত সরকারি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পে এডিবির সহ-অর্থায়নের বিষয়ও রয়েছে।

প্রকল্পগুলো পরিবহন, পয়ঃনিষ্কাশন, গবেষণা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন খাতসংশ্লিষ্ট।

এসব সহায়তার মাধ্যমে প্রকল্প পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি এবং অর্থায়নের প্রস্তুতিমূলক কার্যক্রমে সহযোগিতা পাওয়া যাবে। এসব উদ্যোগের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে ইআরডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের আহ্বান: মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


সৌদি আরবের আহ্বান: মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর চেষ্টা

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য সৌদি আরব নতুন করে আহ্বান জানিয়েছে, যখন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটি বলেছে, চলমান সংকট সমাধানে সামরিক উত্তেজনা এড়ানো এবং ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চলছে।

শনিবার বাহরাইনে অনুষ্ঠিত একটি নিরাপত্তাবিষয়ক ফোরামে বক্তব্য রাখার সময় সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, "সবাই যে প্রচেষ্টা চালাচ্ছে, তা দেখলেই বার্তাটি স্পষ্ট। এই অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ফিরিয়ে আনতে চায়।"

তবে সৌদি এই কর্মকর্তা মন্তব্য করেন, এসব কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল কী হবে, তা কেউই নিশ্চিত করে বলতে পারে না।

সূত্র: আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরামের’ আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরামের’ আত্মপ্রকাশ

সাতক্ষীরা, ৩১ অক্টোবর, ২০২৬ : সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ আত্মপ্রকাশ করেছে, যা জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের জন্য সরকারি খাসজমিতে স্থায়ী আবাসন নিশ্চিত করার দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

আজ শনিবার দুপুরে শহরের মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফোরামের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ঘোষণাপত্র’ উপস্থাপন করে ১১ দফা দাবি তুলে ধরা হয়।

নবগঠিত ফোরাম একই সঙ্গে বাস্তুচ্যুত পরিবারগুলোর খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করতে নারী-পুরুষ ও তরুণদের জন্য শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সহজ শর্তে ঋণ ও আর্থিক সেবার সুযোগ এবং শোভন আয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

ফোরামের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফোরামের সদস্যসচিব সোনিয়া খাতুন।

বেসরকারি সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্তের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ বিশেষজ্ঞ ও জাতীয় দুর্যোগ ফোরামের প্রতিষ্ঠাতা গওহার নঈম ওয়ারা, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড নেটওয়ার্ক (প্রান)-এর প্রধান নির্বাহী নুরুল আলম মশাররফ এবং সিইপিআর-এর প্রধান নির্বাহী গোরাঙ্গ নন্দীসহ নাগরিক সমাজ, অধিকারকর্মী, ও জলবায়ু-বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, বন্যা, জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার কারণে ঘরবাড়ি, জমি ও জীবিকা হারিয়ে বহু পরিবার সাতক্ষীরা শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সাতক্ষীরা পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে আনুমানিক ৭ হাজার ৫৭৩টি বাস্তুচ্যুত পরিবার বসবাস করছে। তাদের বাস্তুচ্যুতি দীর্ঘস্থায়ী মানবাধিকার ও উন্নয়ন সংকটে রূপ নিয়েছে। ঘোষণাপত্রে স্থায়ী আবাসন ও শোভন জীবিকার পাশাপাশি জরুরি খাদ্যসহায়তা, ন্যায্যমূল্যের খাদ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, শিশু ও মাতৃত্বকালীন পুষ্টিসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, নগর ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় বাস্তুচ্যুত মানুষের স্বীকৃতি ও অংশগ্রহণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, বসতির মানোন্নয়ন ও আইনি নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন, শিশুদের শিক্ষা, ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পরিস্থিতি বিবেচনায় তথ্যভিত্তিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত এবং ফোরামের সভাপতি ফাতেমা বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%