০৫:৩০ পি.এম
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রোমাঞ্চকর সিরিজ জিতে এসেছে। ২-১ ব্যবধানের সিরিজ জয় নিয়ে এখন বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে প্রোটিয়ারা।
আজ দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে। টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি চোট কাটিয়ে দলে ফিরেছেন। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজাও। তবে ডেভিড বেডিংহাম এবং উইকেটকিপার কাইল ভেরেইনি দলে স্থান হারিয়েছেন।
ডি জর্জি গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। ব্যাটিংয়ে বাড়তি শক্তি যোগাতে হামজাকে দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: ‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সরফরাজ
পেস আক্রমণে যুক্ত হয়েছেন এনরিখ নরকিয়া, যিনি কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন। তার সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ এবং ড্যান প্যাটারসন। বিপরীতে, লুঙ্গি এনগিডি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় সিরিজে নেই। স্পিন বিভাগে কেশব মহারাজ এবং সাইমন হারমার রয়েছেন।
এই সিরিজটি আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল :
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
আরও পড়ুন: তামিমরা সক্ষম না বলেই বিপিএল হচ্ছে না: আসিফ আকবর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন