০৫:৩২ পি.এম
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালকিনি মডেল প্রেসক্লাবে নির্বাচন আয়োজনের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিএম হানিফ। এ সময় সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দেন।
সভায় উপস্থিত সদস্যরা জানান, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রেসক্লাবের সহ-সভাপতি বিএম হানিফ বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত কমিটি গঠন করা হবে।’
সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম বলেন, ‘সকল সদস্যের মতামতের ভিত্তিতেই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগে সম্মতি ও সহযোগিতা প্রদানের জন্য আমি প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।’
এদিকে, কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্য নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নির্বাচনকে সফল ও সার্থক করতে কালকিনিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন