ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি


প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি

সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির সুনির্দিষ্ট কারণ জানার জন্য অনুসন্ধান করেছে। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির সদস্যরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি খাতের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এবং সংসদীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্ব করেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, সাম্প্রতিক পরিচালন কার্যক্রম ও বিভিন্ন সময়ে উত্থাপিত নিরীক্ষা আপত্তি।

আরও পড়ুন: পর্যটন কন্টেন্ট তৈরির জন্য সম্মাননা পেলেন ইমন

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।

সরকারি অর্থের অপচয় রোধ এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। তাঁরা শীর্ষ কর্মকর্তা ও পরিচালনা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতীত ও সাম্প্রতিক বিমান কেনাকাটা, খুচরা যন্ত্রাংশ সংগ্রহের বিভিন্ন চুক্তি এবং অভ্যন্তরীণ আইটি ব্যবস্থার দুর্বলতার কারণে আর্থিক ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দায় নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু

কমিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে সরকারি কোষাগারে আদায়কৃত টাকা, অনাদায়ি টাকা এবং অনিয়ম বা অর্থ আত্মসাতের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। নিষ্পত্তি হওয়া ও অনিষ্পন্ন প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে দাফতরিক প্রমাণসহ নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটির উত্থাপিত বিষয়গুলোর ওপর বিস্তারিত লিখিত বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-উপাত্ত পরবর্তী নির্ধারিত বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচককে সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়, বেবিচক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিলেট নগরীতে নিষিদ্ধ আ‘লীগের ঝটিকা মিছিল, ১২ জনকে ধরলো এসএমপি পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতি ও সামরিক সংঘাতের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতি ও সামরিক সংঘাতের জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনা কিংবা সামরিক সংঘাত—যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে (IRNA) দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া এবং কূটনৈতিক পরামর্শ ইতিমধ্যেই বেশ জোরদার করা হয়েছে। সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান ইতিমধ্যেই তাদের শর্ত এবং প্রস্তাবিত রূপরেখা পেশ করেছে।

সাক্ষাৎকারে আরাঘচি উল্লেখ করেন, "বর্তমান সংকট উত্তরণের পুরো বিষয়টি নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক বিচক্ষণতার ওপর।"

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' পুনরায় উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে তেহরানের অবস্থান পরিষ্কার করেন আরাঘচি। তিনি জানান, এই কৌশলগত প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আলোচনা শুরু হওয়া পুরোপুরি নির্ভর করছে তেহরানের দেয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের মেনে নেওয়ার ওপর।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তায় বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের এই শর্তগুলো মেনে নিলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং নতুন করে আলোচনা শুরু হবে। অন্যথায় বর্তমান অচলাবস্থা অব্যাহত থাকবে এবং ইরান কোনো অবস্থাতেই মার্কিন চাপের মুখে নতি স্বীকার করবে না।" সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের মা খোদেজা বেগমের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় রুহুল কবির রিজভী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ‘মরহুমা খোদেজা বেগম একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত।’

উল্লেখ্য, খোদেজা বেগম আজ সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালেন মাওলানা জালালুদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালেন মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিস গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মন্তব্য করেছেন, ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একের পর এক জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তিনি সতর্ক করেছেন যে, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে জালালুদ্দীন আহমদ উল্লেখ করেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ দুই মাসের মধ্যে দুই দফায় মোট ৪৩৫ টাকা দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই ধরনের লাগামহীন ও গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে তারা নিজেদের এ দেশের রাজা মনে করছে এবং জনগণকে অচ্ছুত প্রজা হিসেবে বিবেচনা করছে। কোনো গণতান্ত্রিক সরকার জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল হলে এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না। জ্বালানির দাম বৃদ্ধি হলে পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর পুরো বোঝা বহন করতে হয়।

খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে যে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সরকার যেন সেই লুটপাটের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। গ্যাস ও জ্বালানি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ক্রয়ক্ষমতা ও দুর্ভোগ উপেক্ষা করে সরকার ইচ্ছামতো এসবের দাম বাড়াতে পারে না।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে না পারলে এবং তাদের বোঝা লাঘব করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ সীমাহীন ত্যাগ, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। অথচ জনগণের সেই ত্যাগ ও কষ্টের প্রতি সরকারের কোনো সংবেদনশীলতা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, যদি দেশ পরিচালনায় সক্ষম না হন, তবে ক্ষমতা ছেড়ে প্রয়োজনে লন্ডনে ফিরে যাওয়া উচিত। জনগণ কাউকে ক্ষমতায় বসাতে যেমন জানে, তেমনি ক্ষমতার মসনদ থেকে নামাতেও জানে।

বিবৃতিতে জালালুদ্দীন আহমদ অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে সঙ্গে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময় হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


শেরপুরে নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময় হয়

শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন তাঁরা।
‎
‎মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দল মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুসিনা মো. যোবায়ের, উপজেলা জামায়াতের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আইউব আলী, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক আল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎মতবিনিময়কালে নবাগত ওসিকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%