০৯:৫৬ পি.এম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিএনপিকে ১৭ বছরের গুম-খুনের ঘটনা স্মরণ করিয়ে দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
তিনি বলেন, "বিএনপির ভাই-বোনেরা মনে হয় সবকিছু ভুলে গেছেন। গত ১৭ বছর তাদের সঙ্গে কী হয়েছিল, তারা ভুলে গেছেন। শহীদ ওয়াসিমের রক্তের কথা ভুলে গেছেন। তারা মনে হয় ভুলে গেছেন ইলিয়াস আলীর সঙ্গে কী হয়েছিল।"
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর পেটুয়া বাহিনী পুলিশ কিভাবে একটি ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিয়ে টেনেহিঁচড়ে বের করে?"
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "বাংলাদেশে ২০০২ সালে একটা ঘটনা ঘটেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে। ওই সময়ে প্রভোস্টকে সরানোর যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তৎকালীন বিএনপি সরকার তাদের পেটুয়া বাহিনী পুলিশ এবং ছাত্রদের দিয়ে মেয়েদের হলে ঢুকে নির্যাতন করেছিল। গতকাল (বৃহস্পতিবার) তারা এই ইতিহাসের পুনরাবৃত্তি করেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। যেখানে একটা মেয়ে তারা শান্তিপূর্ণভাবে অধ্যক্ষের অপসারণ চাচ্ছিল, তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে।"
বর্তমান পুলিশের ভূমিকা নিয়ে হুঁশিয়ারি দিয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, "এরা জুলাইয়ের চেয়ে বেশি হিংস্র হয়ে গেছে। এবার আমরা আর বহুদিন খাইতে দিব না। এবার খাওয়ার আগেই আপনাদের জেলে যেতে হবে।"
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। এছাড়া সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন