প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন তাঁরা।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দল মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুসিনা মো. যোবায়ের, উপজেলা জামায়াতের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আইউব আলী, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক আল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে নবাগত ওসিকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন