১০:২২ পি.এম
রাজধানীর ধানমন্ডি এলাকায় সাংবাদিককে মারধরের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চার কর্মীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) এই সিদ্ধান্তের ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বার্তায় জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
বহিষ্কৃত কর্মীদের নাম হলো যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।
বার্তায় সাম্প্রতিক সাংবাদিকদের মারধরের ঘটনাকে অনাকাঙ্খিত এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বিবৃতিও দিয়েছেন, এমনটা উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন