০১:১৪ পি.এম
সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। সত্তরের দশকের জনপ্রিয় আরঅ্যান্ডবি (R&B) গার্ল গ্রুপ ‘ফার্স্ট চয়েস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়িকা রোচেল ফ্লেমিং-ফিনি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭২ বছর।
৫ নভেম্বর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় তার মৃত্যু ঘটেছে। রোচেলের ম্যানেজার জর্জ কোরেইরা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টে গায়িকার ম্যানেজার উল্লেখ করেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে রোচেল ফ্লেমিং-ফিনির প্রয়াণের খবরটি জানাচ্ছি। তিনি ছিলেন আরঅ্যান্ডবি গ্রুপ ফার্স্ট চয়েস-এর প্রতিষ্ঠাতা। তিনি ৫ নভেম্বর ৭২ বছর বয়সে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় মারা গেছেন।’
আরও পড়ুন: দুই দিনে কোটির মাইলফলকে ক্যাপিটাল ড্রামার ‘মন দুনিয়া’
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘তিনি পৃথিবীতে আলো, হাসি ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন। তার জীবনকে স্মরণ ও উদ্যাপন করতে শেষকৃত্যের অনুষ্ঠান পরবর্তীতে জানানো হবে।’ তবে তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।
যেভাবে শুরু হয়েছিল ‘ফার্স্ট চয়েস’
হাইস্কুলের সময় রোচেল, গেস্ট এবং ওয়ার্ডেল পাইপার মিলে ‘ডেবোনেটস’ নামে গান গাওয়া শুরু করেছিলেন। পরবর্তীতে এই দলের নাম পরিবর্তন করে ‘ফার্স্ট চয়েস’ রাখা হয়। সময়ের সাথে সাথে গ্রুপটিতে সদস্য পরিবর্তন ঘটে এবং এক পর্যায়ে গেস্ট ও পাইপারও দল ছেড়ে চলে যান।
১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘আর্মড অ্যান্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস’ গানটির মাধ্যমে তারা সাফল্য অর্জন করে যা বিলবোর্ড আরঅ্যান্ডবি চার্টে ১১ নম্বরে, হট ১০০-তে ২৮ নম্বরে এবং যুক্তরাজ্যে ১৯ নম্বরে স্থান করে নিয়েছিল।
আরও পড়ুন: পরিবেশ নষ্ট করলে আর গান গাইব না: জেমস
এছাড়া তাদের বেশ কিছু ডিস্কো গানও দারুণ জনপ্রিয়তা লাভ করে, যার মধ্যে রয়েছে— ‘স্মার্টি প্যান্টস’, ‘ডক্টর লাভ’ এবং ক্ল্যাসিক গান ‘লেট নো ম্যান পুট অ্যাসান্ডার’।
অন্যদিকে, স্থানীয় রেডিও স্টেশন জেবিসি-এফএম এবং আরজেআর ৯৪ এফএম-এর সৌজন্যে তাদের অ্যালবামের গান ‘আই লাভ ইউ মোর দ্যান বিফোর’ ও ‘এ বয় নেমড জুনিয়র’ ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছিল।
দীর্ঘ পথচলার পর ১৯৮০ সালে ‘ফার্স্ট চয়েস’ ভেঙে যায়। রোচেল ফ্লেমিং তার সুরেলা কণ্ঠ ও অনন্য পারফরম্যান্সের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন