ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা


ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

আজকের দিনেই বিশ্বের বায়ু দূষণের শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। কাম্পালার বায়ুমান সূচকে স্কোর ১৮৫ হিসেবে রেকর্ড করা হয়েছে।

তালিকায় ঢাকা ১৫তম অবস্থানে রয়েছে। আজকের দিনে বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫, যা একটি ‘মাঝারি বা সহনীয়’ মান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ সংখ্যা সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৫১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

একই স্কোরের ভিত্তিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ স্থানে বাহারাইনের রাজধানী মানামা অবস্থান করছে, যার স্কোর ১৫৬।

পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যা ১৪৪ স্কোর নিয়ে তালিকায় স্থান পেয়েছে।

আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ

 

বায়ুদূষণের মান কতটা নির্মল বা দূষিত, তা জানতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদান করে।

এই প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে গণ্য করা হয়।

যদি স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে, তা মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়ে থাকে।

আরও পড়ুন: দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ

তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য স্কোর ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর হিসেবেও ধরা হয়।

আর ১৫১ থেকে ২০০ একেবারে ‘অস্বাস্থ্যকর’ বলে অবিহিত করা হয়।

যদি স্কোর ২০১ থেকে ৩০০ হয়, তবে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলেই উল্লেখ করা হয়।

এছাড়া যদি স্কোর ৩০১-এর বেশি হয়, তাহলেই সেই বায়ুকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ লাখ টাকার গরমিল, তদন্ত প্রধান শিক্ষকের উপর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৩ এম


অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ সম্পর্কে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্টের (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।

অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টের আচরণবিধি উল্লেখ করে আরো বলা হয়েছে, নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হবে এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে—তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ করা; তারা কি কি সেবা প্রদান করবেন এবং তার খরচ কত হবে তা আপনাকে লিখিতভাবে জানানো; আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে বলা হয়েছে যে আপনি https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

তাছাড়া নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট খুঁজে পেতে ‘অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি’ (OMARA)-এর সেলফ-সার্ভিস পোর্টালে https://portal.mara.gov.au/search-the-register-of... অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এবং অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা গ্রহণ সম্পর্কে জানার জন্য https://immi.homeaffairs.gov.au/.../using-a-legal... ওয়েবসাইট পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোকে পেন্টাগনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ এম


অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোকে পেন্টাগনের নির্দেশ

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ কিছু গোলাবারুদের মজুত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশ দিয়েছে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে।

অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানোর পাশাপাশি সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নতুন পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রকাশিত একটি স্মারকলিপির বরাত দিয়ে সূত্রটি এ তথ্য জানিয়েছে। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ বুধবার সামরিক শিল্প খাতের নেতাদের জানান যে, গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার জন্য উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো দরকার।

এটি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সর্বাধিক ২১ দিন সময় দেওয়া হয়েছে। ফেইনবার্গ বলেন, ''বছরের পর বছর ধরে অস্ত্র তৈরির উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার সময়সীমা এখন আর গ্রহণযোগ্য নয়।'' তিনি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ও সরবরাহের সময় 'নাটকীয়ভাবে দ্রুত' করার আহ্বান জানান।

অস্ত্রের ঘাটতি নিয়ে উদ্বেগের মধ্যে পেন্টাগনের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত এখনো যথেষ্ট রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা উদ্ভাবন ইউনিটের প্রধান উপপরিচালক জ্যারেড কনলিকে উদ্ধৃত করে বলা হয়, ''বর্তমান সামরিক কর্মকাণ্ড চালানোর জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।'' কনলি আরও বলেন, ''বর্তমানে যে কাজ চলছে, তার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ যুক্তরাষ্ট্রের কাছে আছে।'' তিনি এও জানান যে, যুদ্ধ পরিচালনার জন্য যা প্রয়োজন, তা তাদের কাছে রয়েছে।

তবে একই সময়ে অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য পেন্টাগনের জরুরি নির্দেশের বিষয়টি সামনে এসেছে। ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান মজুত নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী গোলার মজুত নিয়ে উদ্বেগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের আলোচনার অন্যতম বিষয় ছিল। মাসখানেক আগে চলমান সংঘাতের কারণে এই বিষয়ে আলোচনা উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ''ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন সামরিক কৌশলে গোলাবারুদ মজুত কমে যাওয়ার প্রভাব পড়ছে।''

একমাত্র ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুত নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর বিরক্তি প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই প্রতিবেদনে বলা হয়, ''ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতের উপর চাপ সৃষ্টি হয়েছে।'' দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষার গোলার ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, ট্রাম্পকে বিভ্রান্ত করার অভিযোগ অস্বীকার করেন হেগসেথ। পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার জন্য তিনি উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গের দিকে দায় ঠেলে দেন বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার ট্রাম্প ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি 'ভুয়া' বলে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করে ট্রাম্প জানান, পেন্টাগনের প্রধান হিসেবে হেগসেথের ওপর তার 'পূর্ণ আস্থা' রয়েছে এবং তিনি হেগসেথের কাজের প্রশংসা করেন। ট্রাম্প প্রতিবেদনে তীব্র সমালোচনা করে বলেন, প্রতিবেদন প্রকাশের আগে তাদের জানানো হয়েছিল যে এটি সম্পূর্ণ মিথ্যা।

ট্রাম্প থান মন্তব্য করেন, ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর মধ্যে অন্যতম 'খারাপ' বলেও মন্তব্য করেন। একইসাথে তিনি এই প্রতিবেদনকে 'রাষ্ট্রদ্রোহী' বলে আখ্যা দেন। ট্রাম্প আরও বলেন, হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক অভিযানের প্রশংসা করেন। তিনি ভেনেজুয়েলা ও ইরানে তার প্রশাসনের সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, দুটি অভিযানই নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে।

এদিকে, হোয়াইট হাউস ও পেন্টাগন—দুই পক্ষই ট্রাম্প ও হেগসেথের মধ্যে বিরোধের অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, এমন ঘটনা 'আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি'। তিনি বলেন, ''মন্ত্রী হেগসেথের ওপর ট্রাম্পের 'পূর্ণ আস্থা' রয়েছে।'' পেন্টাগনের মুখপাত্র শন পারনেলও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে নাকচ করেন। তিনি বলেন, ''যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত নিয়ে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি।''

অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে সরকারিভাবে এখনো পর্যাপ্ত থাকার কথা বলা হলেও একই সময়ে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফেইনবার্গের ২১ দিনের সময়সীমা থেকে এটি স্পষ্ট যে, পেন্টাগন অস্ত্র উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরো দ্রুত করতে চাচ্ছে। ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য সামরিক পরিস্থিতির জন্যও যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্রের মজুত শক্তিশালী করতে চাচ্ছে। এই কারণে দীর্ঘ সময় ধরে চলা অস্ত্র উৎপাদন প্রক্রিয়াকে দ্রুত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে ঠিক কত পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং কোন কোন অস্ত্রের মজুত সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


চাঁপাইনবাবগঞ্জে বিদেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

এই সময়, বিভিন্ন দেশের মুদ্রার ২৫ বান্ডিল জাল নোট এবং জাল মুদ্রা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে, জেলা শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

র‌্যাব জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার তিনতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। এই সময়, সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল মুদ্রা ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করছিলেন।

র‌্যাব-৫-এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, বাড়িটি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহার হচ্ছিল। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হত। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ এম


মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানাবে আর্জেন্টিনা

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং প্রফেশনাল ফুটবল লিগ কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। হোর্হে মেসি ৬৮ বছর বয়সে শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

ওলে নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশের সব স্তর ও বিভাগের প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিরা মেসির বাবার স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন।

এছাড়া, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরসহ সংস্থার সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার পর্যন্ত অর্ধনমিত রাখা হবে। এএফএ এক বিবৃতিতে জানায়, 'গভীর শোকের সঙ্গে আমরা হোর্হে মেসির অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফ কালো আর্মব্যান্ড পরবেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'শোক প্রকাশের অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সব স্থাপনায় পতাকা আগামী শুক্রবার, ১৪ আগস্ট পর্যন্ত অর্ধনমিত থাকবে।'

এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, 'হোর্হে সবসময় সঠিক কাজটিই করেছেন। যখন প্রয়োজন ছিল, তখন পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি ছিলেন এক অটল ভরসা।'

অন্যদিকে, মাতিয়াস মেসির সভাপতি লিওনেস এফসি ক্লাব প্রথম বিভাগ লিগের ২৩তম রাউন্ডে মুনিজের বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। সূত্র: গোল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%