১১:৫০ এম
নীলফামারীর সৈয়দপুরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে রোববার (৮ নভেম্বর) আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য প্রদান ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
আরও পড়ুন: দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি বন্ধ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম এবং উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. মোনায়মুল হক। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন আইডিইবি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত সহকারী উৎপাদন প্রকৌশলী হাজী মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সকল শহীদ এবং প্রয়াত ডিপ্লোমা প্রকৌশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আইডিইবির সদস্যবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন কারিগরি ও ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আরও পড়ুন: প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ লাখ টাকার গরমিল, তদন্ত প্রধান শিক্ষকের উপর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন