০৪:৩৯ পি.এম
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন লাভের পর সরকার ২০২৭ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে। নতুন তালিকায় আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরের জন্য ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটির ব্যবস্থা থাকবে বলে জানা গেছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, চলতি বছরের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই দিন এবং পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
এদিকে, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি থাকবে এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে নতুন প্রজ্ঞাপনে।
২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের জন্য ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। আগামী বছরে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন