০৪:১২ পি.এম
লন্ডনে যেতে পারলেন না একটি অন্তঃসত্ত্বা নারী। সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এই নারী। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারার কারণে তাকে উড়োজাহাজে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনার ফলে ওই নারীর পরিবারের অন্যান্য সদস্যরাও স্বেচ্ছায় লন্ডন যাত্রা বাতিল করেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন চারজন যাত্রী।
তারা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) পৌঁছান।
আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?
সেখানে পরিবারের একজন মহিলা নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে পরিচয় দেন। তবে এই অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাকে ফ্লাইট থেকে অফলোড করে।
এই ঘটনার পর পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে চারজনের কেউই ওই ফ্লাইটে লন্ডন যেতে পারেননি।
বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ এ বিষয়ে জানান, আইন অনুযায়ী ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা হলে চিকিৎসকের প্রত্যায়ন পত্র প্রয়োজন হয়।
উল্লেখিত যাত্রীর ইতিমধ্যে ২৫ সপ্তাহ পার হয়েছে কিন্তু তার কাছে চিকিৎসকের কোন প্রত্যায়ন পত্র ছিলো না। ঝুঁকি বিবেচনা করে বিমানের ক্রুরা উল্লেখিত যাত্রীকে গ্রহণে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন: শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
তিনি আরও জানান, প্রত্যায়ন ছাড়া কোন যাত্রী নেয়ার ফলে যাত্রা পথে কোন ধরনের অসুবিধা হলে বিশাল অংকের টাকা জরিমানা দিতে হতো বিমান বাংলাদেশকে। এই বিষয়টি যাত্রীদের বুঝিয়ে বলা হয়েছে এবং তারা বিষয়টি উপলব্ধি করেছেন, একই সঙ্গে সহযাত্রীরা তাদের যাত্রা বাতিল করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন