ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন


চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

এই ফলাফলের ফলে দেশের বিশ্ববিদ্যালয় ও সমমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি প্রভাব পড়বে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তি হলেও আট লাখ ৪৫ হাজার ৬০৩ আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের ৫৬ শতাংশেরও বেশি পূরণ হবে না।

সংশ্লিষ্টদের অভিমত, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি সংকটে পড়বে। অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না পাওয়ায় আর্থিক ও একাডেমিক চাপের মুখে পড়তে পারে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

গত শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এবারের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মধ্যে বড় ব্যবধান থাকার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৬১টি প্রতিষ্ঠানের আসন সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি। ১০৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা চার লাখ ১০ হাজার। সব মিলিয়ে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি আসন রয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ভর্তিযোগ্য আসন সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। বিশ্ববিদ্যালয়টির সূত্র জানাচ্ছে, সেখানে অনার্সে চার লাখ ৫২ হাজার, ডিগ্রিতে চার লাখ ৪২ হাজার এবং অনার্স প্রফেশনাল কোর্সে ১০ হাজারের মতো আসন রয়েছে।

ইউজিসি সূত্রে আরও জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলোতে ১১ হাজার ২৯০টি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদাসাগুলোতে ১১ হাজার ৫৫টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪২ হাজার ৪৩৪টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬,১২৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩,৯৫৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪,০৩৩টি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংখ্যক আসন রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

সূত্রমতে, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বেশিরভাগ যোগ্য শিক্ষার্থীর প্রথম লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হন অনেকে। তবে এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর ভরসা করেন সামর্থ্যবানরা। তবে বিত্তশালীদের কেউ কেউ আবার আগে থেকেই প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এবারের পাসের হারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রভাব পড়বে জানিয়ে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ আমার দেশকে জানান, এইচএসসিতে এবারের পাসের হার ৫২.১২ শতাংশ হওয়ায় সব বিশ্ববিদ্যালয়ের ওপর এর প্রভাব পড়বে।

তিনি বলেন, বড় এবং নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতার মাধ্যমে আসন পূরণ হলেও মাঝারি ও ছোট বা নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দেখা দেবে।

আরও পড়ুন: ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাতে ৪ জন আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ এম


ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় আজ সোমবার থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ হাজার টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, বর্তমানে রাস্তায় চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ হবে না।

গতকাল রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগবে না। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের জন্য আটটি জোন নির্ধারণ করা হবে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙ থাকবে, ফলে এক জোনের রিকশা অন্য জোনে চলতে পারবে না।

নতুন বিধিমালা প্রকাশের পর ই-রিকশার চালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নিবন্ধন পর্যায়ক্রমে দেওয়া হবে। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে এবং অবৈধ রিকশা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সংশ্লিষ্টদের কিছুটা সময় দিতে হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে।

মীর শাহে আলম বলেন, জোনভিত্তিক রিকশার চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে না পারে। কোন জোনে কতগুলো রিকশা চললে যানজট তৈরি হবে না, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে নির্ধারণ করবে।

বিধিমালা অনুযায়ী যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা পর্যায়ক্রমে নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিধিমালা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য দিতে হবে চার হাজার টাকা। অন্যদিকে চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য ফি দিতে হবে পাঁচ হাজার টাকা। সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত এসব ই-রিকশা চলাচল করতে পারবে।

ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রঙ চূড়ান্ত করা হবে। ই-রিকশার নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং কোন জোনে রিকশাটি চলাচল করতে পারবে, তা কিউআর কোডে থাকবে। চালকদের পরিচয় নিশ্চিত করতে আপাতত পরিচয়পত্রের ব্যবস্থা রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে গেলে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।

ই-রিকশা নিবন্ধনের আগে বিদ্যমান যানবাহনগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে। এরপরই নিবন্ধন দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে চলাচলকারী ই-রিকশাগুলোকে অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। উৎপাদনকারীদেরও অনুমোদিত নকশা অনুসরণ করে যানবাহন তৈরি করতে হবে।

বিধিমালায় নির্দিষ্ট স্থানে এসব রিকশার জন্য চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

ই-রিকশা নিবন্ধন কত দিনের মধ্যে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে আবার বসে অগ্রগতি জানানো হবে। ওই সময়ে কতগুলো রিকশার নিবন্ধন দেওয়া হয়েছে এবং অবৈধ রিকশা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তুলে ধরা হবে।

ভাড়া নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে আলোচনা করে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করবে। তবে ভাড়া সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখার চেষ্টা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ এম


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ, জেমসের কনসার্টসহ নানা আয়োজন

আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন করা হচ্ছে, যেখানে শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের মতো বিভিন্ন আয়োজন থাকবে। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অনুষ্ঠান এবং নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন উপাচার্য। এরপর শোভাযাত্রা, শিল্পকর্ম ও চিত্রপ্রদর্শনী এবং কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন জেমস। কনসার্টটি রাত ৯টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

দর্শকদের সুবিধার্থে শহীদ মিনার ও মূল মঞ্চের সামনে দুটি এলইডি পর্দা এবং বাহাদুর শাহ পার্কে জায়ান্ট স্ক্রিন স্থাপনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ এম


নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ার পর সংগঠনটির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন। এ সময় নেতারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার, সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। বক্তারা বলেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব ও অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান যেন কোনো অপশক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে।

এ সময় দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%