ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণ লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল, বাড়ছে উত্তেজনা


দক্ষিণ লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল, বাড়ছে উত্তেজনা

দক্ষিণ লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা শুরু করা হয়েছে।

ইরানের সতর্কতার একদিন পরেই আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

তেহরান জানিয়েছিল যে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা পাল্টা হামলা শুরু করবে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের প্রাচীন উপকূলীয় শহর টায়ারের একটি আবাসিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে সোমবার ওই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। নিখোঁজ বাসিন্দাদের সন্ধানে যখন উদ্ধার অভিযান চলছিল, তখন মঙ্গলবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, টায়ার এলাকার ‘হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে। রবিবার ও সোমবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরে দুই দেশই হামলা স্থগিত করলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান চলতে থাকলে ইরান পুনরায় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

তবে, ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল না। সংগঠনটি জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনা অবস্থান করা পর্যন্ত তারা এই চুক্তির প্রতি সম্মান দেখাবে না।

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে টায়ারের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেন।

তিনি বলেছেন, “হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে। এর জেরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।”

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

তিনি টায়ারের খ্রিস্টান অধ্যুষিত এলাকার বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। এটি ছিল বিরল ধরনের একটি সতর্কতা, কারণ এটি দ্বিতীয়বারের মতো ইসরায়েল দাবি করেছে যে, হিজবুল্লাহ ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছে।

মূলত, টায়ার শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়েছে, কারণ তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। টায়ার শহরটি উপকূলীয় এলাকায় অবস্থিত এবং ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকার উত্তরে রয়েছে।

দক্ষিণ লেবাননে নতুন এই হামলা ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতকে আবারও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সূত্র: সিএনএন

আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডার্ক হর্স’ তকমা ঝেড়ে ফেলতে চায় তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


‘ডার্ক হর্স’ তকমা ঝেড়ে ফেলতে চায় তুরস্ক

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচেছে। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চমক দেখিয়ে তৃতীয় হয়েছিল যে দলটি, সেই তুরস্ক দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও বিশ্বমঞ্চে।

ফুটবলপাড়ায় প্রতি বড় টুর্নামেন্টেই তুরস্কের গায়ে সেঁটে দেওয়া হয় ‘ডার্ক হর্স’ তকমা।

তবে ইতালিয়ান কোচ ভিনসেনজো মন্তেল্লার অধীনে এবার তারা স্রেফ কালো ঘোড়া হয়ে থাকতে রাজি নয়। কারণ তুর্কি দলে এবার আছেন আর্দা গুলের এবং কেনান ইলদিজের মতো এমন সব তরুণরা যারা একাই প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দিতে পারেন।

কোচ : ভিনসেনজো মন্তেল্লা

অধিনায়ক : হাকান চালহানওগ্লু

বিশ্বকাপ ইতিহাস

সেরা সাফল্য : ২০০২ (তৃতীয় স্থান)

সর্বশেষ : ২০০২ (তৃতীয় স্থান)

প্রথম : ১৯৫৪

অংশগ্রহণ : ৩ বার

ফিফা র‌্যাংকিং : ২২

‘ডি’ গ্রুপের সূচি

১৪ জুন : তুরস্ক বনাম অস্ট্রেলিয়া (ভ্যাংকুভার) সকাল ১০টা

২০ জুন : তুরস্ক বনাম প্যারাগুয়ে (সান ফ্রান্সিসকো) সকাল ৯টা

২৬ জুন : তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র (লস অ্যাঞ্জেলেস) সকাল ৮টা

স্কোয়াড

গোলকিপার : আলতাই বায়িন্দির, মের্ত গুনোক, উগুরকান চাকির;

ডিফেন্ডার : আব্দুলকেরিম বারদাকচি, চাগলার সোয়ুনজু, এরেন এলমালি, ফের্দি কাদিওগ্লু, মেরিহ দেমিরাল, মের্ত মুলদুর, ওজান কাবাক, সামেত আকায়দিন, জেকি চেলিক;

মিডফিল্ডার : হাকান চালহানওগ্লু, ইসমাইল ইয়ুকশেক, কান আয়হান, ওরকুন কোকচু, সালিহ ওজচান;

ফরোয়ার্ড : আরদা গুলের, বারিশ আলপের ইলমাজ, চান উজুন, দেনিজ গুল, ইরফান চান কাহভেচি, কেনান ইলদিজ, কেরেম আক্তুরকোগ্লু, ওগুজ আইদিন, ইউনুস আকগুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ডিবির পুলিশের অভিযানে গাঁজাসহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জীবন মিয়া (২৩), মো: শান্ত (২১), আল আমিন (২৫), সোহেল (২৮) এবং সবুর হোসেন (৪৪)।

মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ও চরকুতুব এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন মিয়া এবং শান্তকে গ্রেফতার করা হয়।

একই রাতে, পৃথক একটি অভিযান পরিচালনা করে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় ১ কেজি গাঁজাসহ আল আমিন, সোহেল এবং সবুর হোসেনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের পরবর্তী সময়ে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি: অর্থমন্ত্রী

বিভিন্ন অর্থনৈতিক এবং কাঠামোগত চ্যালেঞ্জের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়নি। এই প্রবণতা ২০২৫-২৬ অর্থবছরেও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদে।

অর্থমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য প্রদান করেন।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু এর বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৪ লাখ টাকা। এর ফলে রাজস্ব আদায়ে একটি উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। তবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সঞ্চিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি ২৭ লাখ টাকা, যেখানে প্রকৃত আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। এতে রাজস্ব আদায়ের ওপর চাপ অব্যাহত রয়েছে।

রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পেছনে দেশের অর্থনৈতিক এবং কাঠামোগত বিভিন্ন কারণ দায়ী বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা, স্থিতিশীল রাজনীতির সরকারের অভাব, বিনিয়োগ হ্রাস, আমদানি ও রপ্তানি কার্যক্রমে ধীরগতি, উৎপাদন হ্রাস, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মতো কারণগুলো রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে এসব একই ধরনের চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। এর মধ্যে বিনিয়োগে স্থবিরতা, আমদানি এবং উৎপাদন হ্রাস, এবং ভ্যাট নিবন্ধিত অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া উল্লেখযোগ্য বিষয়।

অর্থমন্ত্রী আরও বলেন, আগের বছরের তুলনায় ২৫ শতাংশ এবং ১০ শতাংশ শুল্কহারভুক্ত পণ্যের আমদানি যথাক্রমে ১৮ শতাংশ ও ৩৭ শতাংশ কমে যাওয়ার ফলে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

তিনি জানিয়েছেন, জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে সরকার পেট্রোলিয়াম পণ্যের ওপর শুল্ক কমিয়েছে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার করেছে। এসব নীতিগত সিদ্ধান্তও রাজস্ব আদায়ের পরিমাণ কমিয়ে দিয়েছে।

এছাড়া, মূলধনী যন্ত্রপাতি আমদানির শুল্ক কাঠামোয় পরিবর্তন, বিলাসবহুল যানবাহনের আমদানি হ্রাস, ও সামগ্রিক অর্থনৈতিক চাপও রাজস্ব সংগ্রহে প্রভাব ফেলেছে।

অর্থমন্ত্রী জানান, জুলাই-আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের সময়কাল, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মন্দা কর্পোরেট মুনাফা ও আয়কর আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, প্রায় দ্বি-অঙ্কের উচ্চ মূল্যস্ফীতি মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ও সঞ্চয় কমিয়ে দিয়েছে। একই সঙ্গে উচ্চ সুদের হার এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ব্যবসা পরিচালনার ব্যয় বাড়িয়েছে। গ্যাস এবং বিদ্যুৎ সংকটসহ জ্বালানি ঘাটতির কারণে শিল্প উৎপাদনও সীমিত হয়েছে।

তবে রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও এনবিআরের স্বয়ংক্রিয়করণ কার্যক্রম জোরদার এবং কর ফাঁকি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ফলে অর্থবছরের শেষভাগে রাজস্ব আদায়ে কিছুটা ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি জানান, আগামী মাসগুলোতে রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে সংস্কার কার্যক্রম এবং আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিসের পুনর্যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিসের পুনর্যাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ঐতিহ্যবাহী ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম আবার শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এলাকার মানুষের আধুনিক ডাকসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সাব-পোস্ট অফিসটির নবযাত্রা শুরু হলো।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকঘরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিলেট বিভাগের প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুপুর ১২টায় ‘বিরাহিমপুর ডাকঘর’ নামক এই টাউন সাব-পোস্ট অফিসের নব-কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিকটজন, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তীর পরিচালনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্মানিত শ্বশুর মরহুম রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় তার এই বাড়িতে ডাকবিভাগকে ১৬ শতক জমি দান করেছিলেন।’

‘সেখানে স্থাপন করা হয়েছিল শাখা ডাকঘর। কিন্তু ভবন পরিত্যক্ত হওয়ায় ২০১৩ সালে এ ডাকঘরের কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।’

তিনি আরও জানান, ২০২৪ সালে এ ডাকঘরকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করে পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলামের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট বিভাগের ডাকঘরের ব্যবস্থাপনায় ভবনের সংস্কারকাজ শেষ করা হয়।

মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলীসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুজিত চক্রবর্তী বলেন, ‘স্থানীয় মানুষের ডাকসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যেই তারা বহু বছর আগে এই মহান উদ্যোগ নিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগকে সবাই এগিয়ে নিয়ে যাব এবং স্থানীয়দের সকল আধুনিক ডাকসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’

উক্ত সভায় বিশেষ অভিনন্দনের সাথে বক্তব্য রাখেন ‘খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ স্টেট’র মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, বিশিষ্ট সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুজিবুর রহমান খান পাঠান।

সভায় শুরুতে স্থানীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেন পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং ডাকবিভাগের কর্মকর্তা চুমকি রানী তালুকদার গীতা পাঠ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরাহিমপুর ডাকঘরের পোস্টমাস্টার ও স্থায়ী কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%