০৬:৫৮ পি.এম
ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জীবন মিয়া (২৩), মো: শান্ত (২১), আল আমিন (২৫), সোহেল (২৮) এবং সবুর হোসেন (৪৪)।
মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ও চরকুতুব এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন মিয়া এবং শান্তকে গ্রেফতার করা হয়।
একই রাতে, পৃথক একটি অভিযান পরিচালনা করে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় ১ কেজি গাঁজাসহ আল আমিন, সোহেল এবং সবুর হোসেনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের পরবর্তী সময়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন