ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

মায়ের দাফনের পরদিন প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ


মায়ের দাফনের পরদিন প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকা মো. খোরশেদ আলম দেশে ফিরে আসেন। তার মায়ের দাফন সম্পন্ন হওয়ার পরদিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ে তার নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোরশেদ আলম আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিচার এবং নিজের নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলম জানান, তিনি ৪৯ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। গত ১৯ অক্টোবর তার মায়ের মৃত্যু হলে পরদিন তিনি দেশে ফিরে আসেন এবং দাফন সম্পন্ন করেন। এরপর ২১ অক্টোবর দুপুরে চান্দগাঁও থানার মোহাম্মদনগর ফরিদারপাড়া হালদা রোড এলাকায় তার নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদের শুভ উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৯০০ মুসল্লি

মামলার এজাহার অনুযায়ী, ২১ অক্টোবর বেলা আড়াইটার দিকে মকসুদুল আলমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এ সময় ভবনের দারোয়ান শাহজাহানকে মারধর করা হয় এবং ভবনের সিঁড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে।

খোরশেদ আলমের দাবি, হামলাকারীরা ভবন থেকে ২৬৭ বস্তা সিমেন্ট, সাড়ে তিন টন রড এবং প্রায় দুই লাখ টাকার সেন্টারিংয়ের কাঠসহ মোট প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া ভাঙচুরের মাধ্যমে প্রায় তিন লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, "আমরা রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে তিলে তিলে অর্থ উপার্জন করে দেশে পাঠাই। যদি দেশে এসে আমাদের নিজেদের সম্পত্তি ও নিরাপত্তা সুরক্ষিত না থাকে এবং এর সুষ্ঠু বিচার না পাই, তবে দেশের রেমিটেন্স সেক্টর মারাত্মক হুমকির মুখে পড়বে।" তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: শেরপুরে নালিতাবাড়ীতে বারোমারীতে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে দুবলার চরে ১২০০ মাছ ধরার ট্রলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে দুবলার চরে ১২০০ মাছ ধরার ট্রলার

সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম শুরুর পূর্বেই বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় ১২০০ মাছ ধরার ট্রলার একযোগে সেখানে চলে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে এসব ট্রলার দুবলার চরের দিকে রওনা দেয়। বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছিল যে, অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করা যাবে না। এই ঘটনায় বন বিভাগের নজরদারি এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, গত রাত থেকে চিলা বাজার ও জয়মনিঘোল এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছিল। মাইকিংয়ের মাধ্যমে জেলেদের সুন্দরবনে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে প্রায় ১২০০ ট্রলার একযোগে যাত্রা করে দুবলার চরে চলে গেছে; জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা মানেননি।

বনবিভাগের সূত্রে জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে সুন্দরবনের দুবলার চরে আনুষ্ঠানিকভাবে পাঁচ মাসব্যাপী শুঁটকি মৌসুম শুরু হওয়ার কথা। এই মৌসুম চলবে আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত। নিয়ম অনুযায়ী, বন বিভাগের পাস-পারমিট নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী জেলেদের যাওয়ার কথা থাকলেও মৌসুম শুরুর আগে বিপুলসংখ্যক ট্রলারের যাত্রায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রতি বছর শুঁটকি মৌসুমে দুবলার চরের আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলার চরে হাজারো জেলে ও মহাজনের সমাগম ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এবারও প্রায় ১০ হাজার জেলে ও মহাজনের সমাগম হবে। জেলেদের থাকার জন্য অস্থায়ী ঘর, মাছ শুকানোর চাতাল, দোকান ও মাছ কেনাবেচার ডিপো নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। তবে এসব স্থাপনা নির্মাণের জন্য সুন্দরবনের গাছপালা কাটা কঠোরভাবে নিষিদ্ধ।

এদিকে দস্যু আতঙ্ক, ঝড়-জলোচ্ছ্বাস এবং আর্থিক ক্ষতির শঙ্কা নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছেন জেলেরা। গত মৌসুমে জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তাঁদের মধ্যে উদ্বেগ এখনো বিদ্যমান। এছাড়া বৈরী আবহাওয়ায় ট্রলারডুবি এবং বৃষ্টিতে শুকাতে দেওয়া মাছ নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গত শুঁটকি মৌসুমে বন বিভাগের রাজস্ব আদায় হয়েছিল সাড়ে সাত কোটি টাকা। এবার আট কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে দস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের কারণে জেলে-মহাজনদের আর্থিক ক্ষতির পাশাপাশি রাজস্ব আদায়েও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মৌসুম শুরুর আগে বিপুলসংখ্যক ট্রলারের দুবলার চরে চলে যাওয়ার এই ঘটনায় বন বিভাগের নিষেধাজ্ঞা কার্যকর করা, অনুমতিপত্র যাচাই এবং সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।

Ñএমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেন। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করেছিলেন।

এ প্রসঙ্গে ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহ’র মৃত্যুর দুটি সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি আত্মহত্যা করেছেন। তাই দীর্ঘদিন হাজতবাসে থাকা আসামিপক্ষের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নাকচ করেছেন।

গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সালমান শাহ’র ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে একত্রে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। কিন্তু তদন্তে ডন তথ্য গোপন করার কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ জানায় সিআইডি। তাই আলোচিত ও চাঞ্চলকর এ হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডনকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশের পাড়ি জমান চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক। কিন্তু নায়কের পরিবারের দাবি এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৫ নভেম্বর ধার্য হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


অসুস্থতা কাটিয়ে কনের সাজে নতুন চমক সাদিয়া আয়মান

টানা ১২ দিন ভাইরাল জ্বরের কারণে বিছানায় কাটানোর পর, সম্প্রতি জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান চেনা ছন্দে ফিরে এসেছেন। অসুস্থতা কাটিয়ে তিনি রাজকীয় কনে সাজে ধরা দিয়ে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছেন।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া। সাধারণত তাকে ব্রাইডাল লুকে খুব একটা দেখা যায় না। তবে দীর্ঘদিন পর তার ঐতিহ্যবাহী ও অভিজাত রূপ দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

শীতের হিমেল হাওয়া সামনে আসছে, আর এই মৌসুম মানেই চারদিকে বিয়ের সানাই ও উৎসবের আমেজ। এই ভাবনাকে সামনে রেখে, একটি শীর্ষস্থানীয় কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের সৌজন্যে এই বিশেষ ব্রাইডাল ফটোশুটে অংশ নেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সাদিয়ার পরনে ছিল নজরকাড়া জমকালো ও ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই চোকার নেকলেস, মাং টিকাসহ রাজকীয় সব গহনা তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। আজকের প্রজন্মের কনেদের পছন্দকে মাথায় রেখে, মেকআপ রাখা হয়েছিল স্নিগ্ধ ও পরিমিত। অতিরিক্ত ভারী মেকআপের পরিবর্তে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলার এই ট্রেন্ডি লুকটি বেশ প্রশংসিত হচ্ছে।

ভক্তদের মাঝে নিজের এই রূপের জাদু ছড়িয়ে দিয়ে ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, “আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।”

মোহনীয় ও রূপবতী সাদিয়া আয়মানের এই নতুন ব্রাইডাল লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আসন্ন শীতের বিয়ের মৌসুমে ফ্যাশন সচেতন তরুণী ও হবু কনেদের জন্য এটি একটি দারুণ অনুপ্রেরণা হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন, দেশে টেকসই উন্নয়ন এবং গণতন্ত্রের উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট হাসিনার ধ্বংসাত্মক ও আতঙ্কের রাজনীতির বিপরীতে শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুস্থ ধারার রাজনীতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেঘনা উপজেলা যুবদল এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

ড. খন্দকার মারুফ আরও বলেন, বর্তমান সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর বার্তা দিয়েছেন যে, চাঁদাবাজ ও দখলদারদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। অন্যায় করে বিএনপির নাম ব্যবহার করে পার পাওয়ার সুযোগ নেই।

যুবদল প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বিএনপির ভ্যানগার্ড’ হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠা ছিল শহীদ জিয়ার একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। ড. খন্দকার মারুফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুল হান্নান। বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস.এম. সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো. শহীদুল্লাহ সরকার, আবু ইউসুব নয়ন, মো. জহিরুল ইসলাম এবং দিলারা শিরীন।

সকালে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%