১২:১০ পি.এম
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলোচনায় আসা কেপ ভার্ডের অভিজ্ঞ গোলরক্ষক, ভোজিনহার জন্য নিয়ম পরিবর্তনে বাধ্য হয়েছে চিলির শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ। তাদের জার্সিতে পারিবারিক নামের বদলে তার জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
চিলির শীর্ষ লিগ পরিচালনাকারী সংস্থা এএনএফপি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, দেশটির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক নাম (সারনেম) ব্যবহার করা বাধ্যতামূলক ছিল।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকের প্রকৃত নাম ‘জসিমার হোসে এভোরা দিয়াস’ হলেও তিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই পরিচিত। চিলিয়ান ফুটবলে তাকে আনতে আগ্রহী বেশ কিছু শীর্ষ ক্লাবের কর্মকর্তারা লিগ কর্তৃপক্ষের কাছে নিয়ম পরিবর্তনের আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রধানমন্ত্রীর
এদিকে, চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো-কোলোতে ভোজিনহার যোগদানের বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। ক্লাবটি এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করলেও, সময়মত তিনি সান্তিয়াগো পৌঁছাতে পারেননি। প্রথমে ভিসা জটিলতার কারণে সফর পিছিয়ে যায়। এরপর নতুন সময় নির্ধারণ করা হলেও, শেষ মুহূর্তে তিনি বিমানে উঠতে পারেননি।
তবে কোলো-কোলোর পরিচালক হাইমে পিসারো নিশ্চিত করেছেন, চুক্তি বাতিল হয়নি। ভোজিনহার এজেন্ট ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অতিরিক্ত সময় চেয়েছেন।
অন্যদিকে, ক্লাব সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তিপত্রে এখনও ভোজিনহার স্বাক্ষর বাকি রয়েছে। চিলির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জার্সিতে নিজের পছন্দের ডাকনাম ব্যবহারের সুযোগ পাওয়া তার অন্যতম শর্ত ছিল।
কোলো-কোলোর প্রধান কোচ ফার্নান্দো ওর্তিজ জানিয়েছেন, ভোজিনহার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছে।
আরও পড়ুন: ভোলার সুপারি বাগান থেকে সেলিমের মরদেহ উদ্ধার
তথ্য সূত্র- ইএসপিএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন